ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

অনুশীলনে ফিরেই ‘আক্রমণাত্মক’ সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক:  

এক বছরের বেশি সময় পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করলেন সাকিব আল হাসান। কিন্তু দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকলেও তার ব্যাটে যে একটুও মরচে ধরেনি তা প্রথমদিনের অনুশীলনেই দেখিয়ে দিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

আইসিসির নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর রোববার (১৫ নভেম্বর) প্রথম মিরপুরে ব্যাটিং ও বোলিং অনুশীলন করেছেন সাকিব। সঙ্গে ছিলেন প্রিয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন। নেটে সাকিব এদিন দুই অভিজ্ঞ পেসার আল-আমিন হোসেন ও শফিউল ইসলামের বলে ব্যাটিং অনুশীলন করেছেন। বল করেছেন তরুণ হাসান মাহমুদ ও মেহেদী হাসান রানাও।

আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার হয়ে মাঠে নামবেন সাকিব। এই টুর্নামেন্টের জন্যই অনুশীলনে বেশ ‘আক্রমণাত্মক’ মেজাজে দেখা গেল তাকে। পেসারদের বলে প্রচুর লফটেড শট খেললেন। আগের মতোই কাট শটও খেললেন। ফুল লেংথের বল মিড অন, মিড অফে ড্রাইভ করেছেন দারুণভাবে। স্কুপেও সাবলীল দেখা গেল তাকে। ওজন কমানোর সুফলও ভালোই পাচ্ছেন তিনি।

প্রায় ৪০ মিনিট ব্যাটিং অনুশীলনের পর কোচ সালাউদ্দিনের সঙ্গে কিছুক্ষণ শলাপরামর্শ করতে দেখা গেল সাকিবকে। সালাউদ্দিনও প্রিয় শিষ্যকে পেসারদের রিলিজ পয়েন্ট দেখিয়ে দিচ্ছিলেন। কিছুক্ষণ পর ফের ৪০ মিনিটের জন্য ব্যাটিংয়ে নামেন সাকিব। এ পর্যায়ে টি-টোয়েন্টির ডেথ ওভারে যেরকম ব্যাটিং করতে হয়, সেরকম আগ্রাসী রূপেই দেখা গেল তাকে।

ব্যাটিং শেষ করে বোলিং অনুশীলনও করেন সাকিব। ফাঁকা উইকেটে জায়গায় দাঁড়িয়ে বল ছুড়তে দেখা গেল তাকে। অনুশীলনে মোহাম্মদ সাইফউদ্দিন ও তাসকিন আহমেদকেও বোলিং করতে দেখা গেছে।

সাকিবের পাশাপাশি এদিন ব্যাটিং অনুশীলন করেছেন মুশফিকুর রহিম। সাকিবের পাশের নেটেই ছিলেন এই অভিজ্ঞ ডানহাতি ব্যাটসম্যান। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বেক্সিমকো ঢাকার হয়ে খেলবেন তিনি।

আগামী ২৪ নভেম্বে থেকে শুরু হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। শেষ হবে ১৮ ডিসেম্বের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

অনুশীলনে ফিরেই ‘আক্রমণাত্মক’ সাকিব

আপডেট সময় ০৯:১৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০