ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

২৪ নভেম্বর শুরু বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

আকাশ স্পোর্টস ডেস্ক:  

আগামী ২৪ নভেম্বর শুরু হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। শনিবার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই টুর্নামেন্টে অংশ নেবে ৫টি দল। গত ১২ নভেম্বর এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়।

করোনাভাইরাসের কারণে এই বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনুষ্ঠিত হচ্ছে না। বাংলাদেশ দলের আন্তর্জাতিক সিরিজও নেই। তাই ক্রিকেটারদের খেলার মধ্যে রাখতে এবং আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত করতে বিসিবি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ আয়োজনের উদ্যোগ নিয়েছে।

গত মার্চ থেকে বাংলাদেশে সব ধরনের ক্রিকেট বন্ধ ছিল। এরপর অক্টোবরে প্রেসিডেন্টস কাপের মাধ্যমে মাঠে ক্রিকেট ফেরায় বিসিবি। ওই টুর্নামেন্ট ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছিল। অংশগ্রহণ করেছিল তিনটি দল।

আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে শুধু দেশের ক্রিকেটাররা অংশ নেবেন। দীর্ঘ এক বছর নিষেধাজ্ঞার সময় পার করে এই টুর্নামেন্টের মাধ্যমে ক্রিকেটে ফিরবেন বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা তারকা সাকিব আল হাসান। তিনি খেলবেন জেমকন খুলনার হয়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

২৪ নভেম্বর শুরু বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

আপডেট সময় ০৯:৪৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০