ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিত এখনও ‘আনফিট’: গাঙ্গুলি

আকাশ স্পোর্টস ডেস্ক:  

আইপিএল চলাকালীন ইনজুরিতে পড়ে ৪ ম্যাচ মাঠের বাইরে ছিলেন মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা।

ঠিক ওই সময় অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত স্কোয়াড থেকে বাদ দেয়া হয় হিটম্যান রোহিতকে।

বিষয়টি নিয়ে ভারতের ক্রিকেটপ্রেমীরা হতভম্ব হয়ে গেলে রোহিতের ইনজুরিকে কারণ দেখানো হয়।

তবে এরইমধ্যে ইনজুরি কাটিয়ে মাঠে ফিরে ম্যাচ জেতানো ৬৮ রানের ইনিংস খেলেন অধিনায়ক রোহিত শর্মা।

এমন পারফরম্যান্সের পরও রোহিতকে আনফিটই বলছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি।

যে কারণে রোহিতকে ছাড়াই অস্ট্রেলিয়া সফরে গেছে ভারতীয় ক্রিকেট দল। তাকে রাখা হয়নি ৩টি করে হতে যাওয়া ওয়ানডে ও টি-টোয়েন্টিতে। তবে ফিট হলেই টেস্ট সিরিজে যুক্ত হবেন তিনি।

রোহিতের ফিটনেস বিষয়ে দ্য উইককে দেয়া সাক্ষাতকারে গাঙ্গুলি বলেছেন, ‘রোহিত এখনও মাত্র ৭০ শতাংশ ফিট। আপনারা খোদ রোহিতের কাছ থেকেই জিজ্ঞেস করে নিতে পারেন। যে কারণে ওকে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে রাখা হয়নি। তবে টেস্ট স্কোয়াডে যুক্ত করা হয়েছে।’

গত ১৮ অক্টোবর কিংস ইলাভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন রোহিত। যে কারণে ৪টি ম্যাচ মাঠের বাইরে ছিলেন রোহিত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রোহিত এখনও ‘আনফিট’: গাঙ্গুলি

আপডেট সময় ০৯:৪০:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০