ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা

শেখ হাসিনার বাংলাদেশে চোর-ডাকাত থাকতে পারবে না: আইজিপি

আকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে কোনো চোর-ডাকাতের স্থান হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

তিনি বলেছেন, শেখ হাসিনার বাংলাদেশে, অর্থনৈতিক উন্নয়নের দেশে কোনো চোর-ডাকাত থাকতে পারবে না।

বৃহস্পতিবার চট্টগ্রামের বাঁশখালীতে ৩৪ জলদস্যুর আত্মসমর্পণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আত্মসমর্পণ করা জলদস্যুরা যেন সমাজের মূলধারায় ফিরে আসতে পারে সেজন্য সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান আইজিপি।

বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয়ে গুজব ছড়ানোর বিষয়ে সবাইকে সচেতন হতে বলেন আইজিপি। বিষয়টির সমালোচনা করে পুলিশ প্রধান বলেন, কিছু কুলাঙ্গার সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আপনারা কেউ গুজবে কান দেবেন না। যে কোনো তথ্য যাচাইয়ে ৯৯৯ এ ফোন দিন, আমরা আপনাদের পাশে আছি।

স্বাভাবিক জীবনে ফিরে আসতে আজ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র ও গুলিসহ ৩৪ জলদস্যু আত্মসমর্পণ করেছেন। এসময় ৯০টি অস্ত্র এবং ২০৫৬ রাউন্ড গুলি জমা দেন দস্যুবৃত্তিতে জড়িতরা।

Tag :
আপলোডকারীর তথ্য

বলিউডে অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে এখন ইনটিমেসি কো-অর্ডিনেটরের কদর বাড়ছে

শেখ হাসিনার বাংলাদেশে চোর-ডাকাত থাকতে পারবে না: আইজিপি

আপডেট সময় ১০:৫৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০