ঢাকা ০১:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালে নদীতে বাস উলটে নিহত ১৮ পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছেন, তাকে থামাতেই হবে: জেলেনস্কি নড়াইলে দুপক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৪ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসারের দায়িত্বভার গ্রহণ এখন নতুন এক বাংলাদেশের জন্য কাজ করছি : মির্জা ফখরুল কার্যক্রম নিষিদ্ধ দলের কোনো তৎপরতা চলতে দেওয়া যাবে না: আইজিপি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যন্মুখী মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা ট্রাম্পের রিসোর্টে ঢোকার চেষ্টা, সিক্রেট সার্ভিসের গুলিতে নিহত সশস্ত্র ব্যক্তি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জন্য মাগফিরাত, রিজভীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল

জলদস্যু গডফাদারদের কোনো রেহাই মিলবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:  

জলদস্যুদের যারা গডফাদার তাদের তালিকা হাতে রয়েছে জানিয়ে হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, এসব গডফাদারদের নামের তালিকা আমাদের হাতে এসেছে। তাদের বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাদের কোনো রেহাই হবে না।

চট্টগ্রামের বাঁশখালীতে র‌্যাবের তত্ত্বাবধানে ৩৪ জলদস্যুর আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী এই হুঁশিয়ারি দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আজ যারা আত্মসমর্পণ করেছেন তাদের হত্যা ও ধর্ষণ মামলা ছাড়াও অন্যান্য মামলা থেকে পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হবে। তিনি বলেন, আর যারা আত্মসমর্পণ করেননি তাদের কঠিন অবস্থার মোকাবেলা করতে হবে।

আত্মসমর্পণ করায় জলদস্যুদের ধন্যবাদ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা এখনো আত্মসমর্পণ করেননি তাদের জন্য স্পষ্ট বার্তা হলো-আপনারা পালিয়ে বেড়াতে পারবেন হয়তো। কিন্তু আস্তানা গড়তে পারবেন না। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। পালিয়ে বাঁচতে পারবেন না।’

তিনি বলেন, ‘বিগত সময়ের ন্যায় আজ যারা আত্মসমর্পণ করেছেন তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার সহযোগিতা করবে। পুনর্বাসন করা হবে সবাইকে। তাদের পুনর্বাসনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হবে। আর যারা এখনো নদী, সাগর বা পাহাড়ে থাকতে চান তাদের পরিণতি হবে ভয়াবহ। তাদের যারা মদদ দিচ্ছেন তাদের পরিণতি হবে আরও ভয়াবহ।’

প্রধানমন্ত্রী সন্ত্রাস, জঙ্গিবাদ ও দস্যুতার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার (প্রধানমন্ত্রী) নির্দেশনা অনুযায়ী কোনো অপরাধী অপরাধ করে পার পাবে না। র‍্যাব, পুলিশসহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসছে। আইন-শৃঙ্খলা বাহিনীর আধুনিকায়নে বিশেষ করে র‍্যাব ও পুলিশের জন্য সরকার প্রশিক্ষণ, যন্ত্রপাতি, গাড়িসহ যাবতীয় সুযোগ সুবিধা দিচ্ছে। মাদকের অবাধ প্রবাহ রোধকল্পে র‍্যাবের অনেক ভূমিকা রয়েছে। করোনার মধ্যেও আইন-শৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করে অনেক মানবিক অবদান রেখেছে। করোনাকালে দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত পুলিশের ৭৫ জন এবং র‍্যাবের ৫ জন সদস্য মৃত্যুবরণ করেছেন।’

মন্ত্রী বলেন, আমরা অতি শিগগিরই বঙ্গোপসাগর তৎসংলগ্ন বাংলাদেশের সমগ্র উপকূলীয় অঞ্চলকে জলদস্যু ও ডাকাত মুক্ত ঘোষণা করবো। আমরা সেই সুন্দর দিনের অপেক্ষায় আছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জলদস্যু গডফাদারদের কোনো রেহাই মিলবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১০:১৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০