ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ: দল পাননি রাজ্জাক-নাফিস

আকাশ স্পোর্টস ডেস্ক:  

দেশের ঘরোয়া ক্রিকেটের দুই পরিচিত মুখ আব্দুর রাজ্জাক ও শাহরিয়ার নাফিস। শুধু ঘরোয়া ক্রিকেট নয়, আন্তর্জাতিক ক্রিকেটেও দেশের গুরুত্বপূর্ণ জয়ে অবদান রেখেছেন এই দুই অভিজ্ঞ ক্রিকেটার।

তবে আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে এই দুই ক্রিকেটার দল পাননি। প্লেয়ার ড্রাফট শেষে তারা অবিক্রিত থেকে গেছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী পাঁচ দল বেক্সিমকো ঢাকা, গাজী গ্রুপ চট্টগ্রাম, জেমকন খুলনা, মিনিস্টার গ্রুপ রাজশাহী ও ফরচুন বরিশাল তাদের পছন্দ অনুযায়ী ক্রিকেটারদের দলে নিয়েছে। কিন্তু এই পাঁচ দলের কারও পছন্দের তালিকায় ছিলেন না নাফিস ও রাজ্জাক।

তবে শুধু নাফিস ও রাজ্জাক নন, ফিটনেস টেস্টে ভালো করা অনেক ক্রিকেটারই দল পাননি। বিপ টেস্টে ১২.৭ পয়েন্ট পাওয়া জুনায়েদ সিদ্দিকি, ১২.২ পয়েন্ট পাওয়া এনামুল হক জুনিয়রও দল পাননি। এর কারণে হিসেবে বলা হচ্ছে, তারুণ্য নির্ভর দল গঠনেই মনোযোগী ছিল টিম স্পন্সররা।

এদিকে দল পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের আট ক্রিকেটার। যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী এবং তানজিদ হাসান তামিম ও শাহাদাত হোসেন দীপুকে দলে নিয়েছেন বেক্সিমকো ঢাকা। ফরচুন বরিশাল তৌহিদ হৃদয় ও পারভেজ হোসেন ইমনকে দলে নিয়েছে। বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ও বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানকে গাজী গ্রুপ চট্টগ্রামের জার্সিতে দেখা যাবে। আর শামীম পাটোয়ারি খেলবেন জেমকন খুলনার হয়ে ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ: দল পাননি রাজ্জাক-নাফিস

আপডেট সময় ০৯:০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০