ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশ সেরা ক্ষুদে রোবট বিজ্ঞানীদের নিয়ে আন্তর্জাতিক রোবট দল ঘোষণা

আকাশ আইসিটি ডেস্ক : 

এ বছর দক্ষিণ কোরিয়া থেকে অনলাইনে অনুষ্ঠিত হতে যাওয়া ২২তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য আজ ১৯ সদস্যের বাংলাদেশ রোবট দল ঘোষণা করা হয়েছে। যারা ডিসেম্বরে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

এ বছর ২২তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দলে থাকছে নালন্দা উচ্চ বিদ্যালয়ের মীর উমাইমা হক, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের ইভা নেওয়াজ, সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের রাফিহাত সালেহ, ঢাকার চিটাগাং গ্রামার স্কুলের কাজী মোস্তাহিদ লাবিব ও তাফসীর তাহরীম, ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুলের আরেফিন আনোয়ার,ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের রাগিব ইয়াসার রহমান, স্কলাস্টিকার সৈয়দা লাইবা আজীন, ঢাকার আগা খান স্কুলের যারিয়া মুসাররাত পারিজাত, মির্জাপুর ক্যাডেট কলেজের মাহির তাজওয়ার, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের মিসবাহ উদ্দিন ইনান, চট্টগ্রামের উইলিয়াম কেরি একাডেমির জাইমা যাহিন ওয়ারা, সিলেটের জালালাবাদ ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের তাশরিক আহমদ ও আহমেদ ইশতিয়াক, ঢাকার নটরডেম কলেজের সোয়েব আবির রাতুল, সানবিমস এর নাশীতাত যাইনাহ্ রহমান, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুদীপ্ত মন্ডল ও মো. মুহাইমিনুল ইসলাম এবং বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের শাদীদুর রহমান শ্রেয়াশ।

বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য নির্বাচিত বাংলাদেশ দলের সকল সদস্যেকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তাদের অভিভাবকদের প্রতিও তিনি কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, এবছর অনলাইনের মাধ্যমে গত ৯,১০,১৬ এবং ১৭ অক্টোবর তারিখে তৃতীয় বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২০ এর আয়োজন করা হয়। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি অনলাইনেই এ অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদেরকে উৎসাহিত করেন।

এবছর জাতীয় পর্বে দেশের ৬২টি জেলা থেকে ৭৩১ জন শিক্ষার্থী অংশ নেয়।রোবট অলিম্পিয়াডে ক্রিয়েটিভ ক্যাটেগরি, রোবট ইন মুভি, রোবট গ্যাদারিং এবং রোবটিক বুদ্ধি (কুইজ প্রতিযোগিতা) এই মোট চারটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনলাইনে রোবট অলিম্পিয়াডের এই চার ক্যাটাগরি থেকে মোট ৪৩ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। জাতীয় পর্বে বিজয়ীদের মধ্য থেকে নির্বাচিতদের নিয়ে আন্তর্জাতিক রোবট দল নির্বাচনী ক্যাম্পের আয়োজন করা হয়। বাংলাদেশ কম্পিউটার সমিতির ইনোভেশন সেন্টারে আয়োজিত দুইদিনব্যাপী এই ক্যাম্পে নির্বাচিত শিক্ষার্থীদেরকে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়। এ ক্যাম্পে অংশ নেয়া শিক্ষার্থীদের পরীক্ষা ও পারফরম্যান্সের ভিত্তিতে বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, তৃতীয় বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২০ এর আয়োজক বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। বাস্তবায়ন সহযোগী বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দেশ সেরা ক্ষুদে রোবট বিজ্ঞানীদের নিয়ে আন্তর্জাতিক রোবট দল ঘোষণা

আপডেট সময় ০৯:১৭:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০