ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

গোপালগঞ্জে নতুন জেলা প্রশাসক ও পুলিশ সুপার নিয়োগ

গোপালগঞ্জ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়া হয়েছে। জেলাটিতে চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে রবিবার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে জননিরাপত্তার খাতিরে এই বদলি আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গোপালগঞ্জের ডিসি মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে হবিগঞ্জের ডিসি জিএম সরফরাজকে গোপালগঞ্জের নতুন ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে পুলিশের শীর্ষ পদেও পরিবর্তন এসেছে। ফেনীর বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন এসপি হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া গোপালগঞ্জের এসপি মো. হাবীবুল্লাহকে ফেনী জেলায় বদলি করা হয়েছে।

উল্লেখ্য, রবিবার গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ দেশি অস্ত্র নিয়ে মিছিল ও মহড়া দেন। অনেকের মাথায় হেলমেট ছিল এবং তারা নানা স্লোগান দিয়ে এলাকায় ব্যাপক তাণ্ডব চালান। এমন অস্থির পরিস্থিতির মধ্যেই সরকার গোপালগঞ্জের প্রশাসন ও পুলিশের শীর্ষ দুই পদে এই রদবদল আনল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে নতুন জেলা প্রশাসক ও পুলিশ সুপার নিয়োগ

গোপালগঞ্জে নতুন জেলা প্রশাসক ও পুলিশ সুপার নিয়োগ

আপডেট সময় ০৫:৩৪:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬