ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হারিকেন ইরমার তাণ্ডব, বাড়ছে হতাহতের সংখ্যা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ক্যারিবীয়ান অঞ্চলে ঘূর্ণিঝড় ইরমার তাণ্ডবে অন্তত ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া উপড়ে পড়েছে গাছ, তছনছ হয়ে গেছে ঘরবাড়ি-হাসপাতাল। ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জে ব্যাপক ক্ষয়ক্ষতি করার পর ঘূর্ণিঝড়টি আটলান্টিক মহাসাগরের দ্বীপ রাষ্ট্র হাইতি এবং ককেস দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে।

ইরমা ৬ মিটার বা ২০ ফুট উঁচু ঢেউ নিয়ে টার্কস ও ককেস-এ আঘাত হানার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া অধিদফতর। এতে আরও ভয়ানক কিছু ঘটার আশঙ্কা রয়েছে। এ অঞ্চলে এখন পর্যন্ত সব থেকে বেশি ভয়াবহ রূপ ধারণ করা ঘূর্ণিঝড় ইরমা। ক্যাটাগরি-৫ এ রয়েছে ঘূর্ণিঝড়টি। ঘণ্টায় একশ ৮৫ মাইল বা দুইশ ৯০ কিলোমিটার গতিবেগ ইরমার।

ইরমার তাণ্ডবে ইতোমধ্যে ১ দশমিক ২ মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য জানিয়েছে রেড ক্রস। মোট ২৬ মিলিয়ন মানুষকে ক্ষতিগ্রস্ত অবস্থায় ফেলবে ইরমা। ক্ষতিগ্রস্ত এলাকায় বিভিন্ন ধরনের রোগ সংক্রমণের আশঙ্কা রয়েছে। নেদারল্যান্ডস, ইংল্যান্ড ও ফ্রান্স ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণবাহী জাহাজ পাঠিয়েছে। তবে বৈরি আবহাওয়ার কারণে সেখানে ত্রাণ পৌঁছাতে অসুবিধা হচ্ছে। স্থানীয় বন্দর এবং বিমানবন্দরগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক ভার্জিনিয়া ক্লেভারেক্স বলেন, ইরমার প্রভাবে হওয়া জলচ্ছ্বাসে দ্বীপ এলাকাগুলো তলিয়ে যেতে পারে। আমরা সবাইকে মনে করিয়ে দিচ্ছি যে এটা ক্যাটাগরি-৫ মাত্রার ঘূর্ণিঝড়; যা এই অঞ্চলের ইতিহাসে সব থেকে ভয়াবহ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হারিকেন ইরমার তাণ্ডব, বাড়ছে হতাহতের সংখ্যা

আপডেট সময় ১১:০৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০১৭