ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

১২ নভেম্বর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট

আকাশ স্পোর্টস ডেস্ক: 

আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট। পাঁচ দলের অংশগ্রহণে আসন্ন এই টুর্নামেন্টের ড্রাফট অনুষ্ঠিত হবে।

চারটি ক্যাটাগরিতে ১৬০ জন খেলোয়াড় বাছাই করবে দলগুলো। ক্যাটাগরিগুলো হলো- এ, বি, সি ও ডি। এমনটাই জানিয়েছেন বিসিবি চেয়ারম্যান অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

আকরাম জানান, আগামী ২১ বা ২২ নভেম্বর টুর্নামেন্ট শুরুর পরিকল্পনা করছে বিসিবি। তিনি বলেন, ‘খুব সম্ভবত আমরা ১২ নভেম্বর প্লেয়ার্স-ড্রাফট আয়োজন করবো। এজন্য ১৬০ খেলোয়াড়ের তালিকা করেছি। খেলোয়াড়রা ৯ ও ১০ নভেম্বর ফিটনেস পরীক্ষা দিবে।’

আকরাম বলেন, ‘টুর্নামেন্টের স্পন্সর চূড়ান্ত হয়ে গেছে। তবে এখনো কিছু আনুষ্ঠানিকতা বাকি। সেগুলো চূড়ান্ত হলে, আমরা সবকিছু জানাবো।’

টুর্নামেন্টের ব্যাপারে আকরাম আরও বলেন, ‘খুব সম্ভবত ২১ বা ২২ নভেম্বর টুর্নামেন্ট শুরু করার পরিকল্পনা আছে আমাদের। এ, বি, সি, ডি চার ক্যাটাগরি থেকে আমরা প্লেয়ার দিচ্ছি। যেখানে সব খেলোয়াড় থাকবে। আইকন খেলোয়াড় থাকবে ‘এ’ ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে পারিশ্রমিক ১৫ লাখ টাকার বেশি হবে। তবে এখনো চূড়ান্ত হয়নি।’

এই টুর্নামেন্টে প্রতিটি দলের কোচিং স্টাফও বিসিবি ঠিক করে দিচ্ছে জানিয়ে আকরাম বলেন, ‘আমরা ক্রিকেট বোর্ড থেকেই সবকিছু ঠিক করে দিচ্ছি। বিদেশিদের সাথে দেশি অনেক কোচ-ট্রেইনার-ফিজিও-ফিল্ডিং কোচ-বোলিং কোচ আছে। প্রত্যেকটা দলকে একটা করে দেশি কোচও দেয়া হচ্ছে। তারা টিমের সাথেই থাকবে।’

তিনি আরও বলেন, ‘হোটেলে খেলোয়াড়-স্টাফরা একত্রে জৈব-সুরক্ষা বলয়ের মধ্যেই থাকবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে অস্থিরতা: শ্রমবাজার ও রেমিট্যান্স নিয়ে বাড়ছে শঙ্কা

১২ নভেম্বর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট

আপডেট সময় ০৮:৪৪:১৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০