ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও জিতল পাকিস্তান

আকাশ স্পোর্টস ডেস্ক: 

সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জেতার পর টি-টোয়েন্টি সিরিজও জিতল পাকিস্তান। রবিবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক পাকিস্তান জিতেছে ৮ উইকেটে।

এর আগে প্রথম ম্যাচে পাকিস্তান জয় পেয়েছিল ৬ উইকেটে। অর্থাৎ, এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে পাকিস্তান। আগামী ১০ নভেম্বর সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এদিন রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে জিম্বাবুয়ের দেয়া ১৩৫ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১৫.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় পাকিস্তান।

স্বাগতিক দলের অধিনায়ক বাবর আজম ২৮ বলে ৫১ রান করে আউট হন। ৪৩ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন হায়দার আলী। ৯ বলে ১১ করে অপরাজিত থাকেন খুশদিল শাহ। জিম্বাবুয়ের পক্ষে ব্লিজিং মুজারাবানি ২টি উইকেট শিকার করেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৪ রান করে জিম্বাবুয়ে। সফরকারী দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন রায়ান বার্ল। পাকিস্তানের বোলারদের মধ্যে হারিস রউফ ৩টি, উসমান কাদির ৩টি ও ফাহিম আশরাফ ১টি করে উইকেট শিকার করেন। ম্যাচসেরা হন পাকিস্তানের হায়দার আলী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে অস্থিরতা: শ্রমবাজার ও রেমিট্যান্স নিয়ে বাড়ছে শঙ্কা

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও জিতল পাকিস্তান

আপডেট সময় ০৮:৩৭:২৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০