ঢাকা ০১:৩২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

৪০ জন ধর্ষণ করেছে কিশোরীটিকে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

থাইল্যান্ডে ১৪ বছরের এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এক বা দুজন নয়, ৪০ জন ধর্ষণ করেছে বলে কিশোরী অভিযোগ করেছে। এ বছরের মার্চে কিশোরী প্রথম যৌন নিপীড়নের অভিযোগের কথা জানায়। দেশটির পুলিশ বর্তমানে কিশোরীর অভিযোগ তদন্ত করে দেখছে। কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন এ খবর জানিয়েছে।

ওই কিশোরী পুলিশকে বলেছে, গত বছরের মে থেকে ডিসেম্বরের মধ্যে কয়েকবার সে ধর্ষণের শিকার হয়। ফাং না প্রদেশের সরকারি কৌঁসুলি জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। তবে ওই তিনজন এখন জামিনে আছে।

ডেপুটি গভর্নর এগারাত লেসেন বলেন, কিশোরী পুলিশের কাছে দাবি করেছে যে ধারাবাহিকভাবে তাকে ধর্ষণ করা হয়েছে। ৪০ জন পুরুষ এটি করেছে। তবে এই ৪০ জনের সবাই ছোট্ট দ্বীপের কোহ রিডের বাসিন্দা না বলে মনে করেন তিনি।

পুলিশ কর্মকর্তা তোরাকসা বলেন, নিরাপত্তার স্বার্থে কিশোরীর পরিবারকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হবে বলে তিনি জানিয়েছেন। তবে ধর্ষকের সংখ্যা ৪০ হবে না বলে মনে করেন তিনি। মেয়েটির বাবা-মা প্রায়ই রাতের পালায় কাজ করতেন। মেয়েটি তখন বাড়িতে একা থাকত। এ সময় ধর্ষণের ঘটনাগুলো ঘটেছে। এ তথ্য প্রকাশ করেছে থাইল্যান্ডের দ্য নেশন পত্রিকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

৪০ জন ধর্ষণ করেছে কিশোরীটিকে

আপডেট সময় ০৪:৩৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০১৭