ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণ সময়ের দাবি: গণপূর্ত মন্ত্রী ব্যক্তিগত আক্রমণ দেউলিয়া রাজনীতির বহিঃপ্রকাশ: প্রিন্স নিজের মেয়েকে উত্ত্যক্তের অভিযোগ, গ্রাম্য সালিশে বাবাকে ৩৩ বেত্রাঘাত সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মামুনুল হকের ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী

ইতালিতে করোনা আক্রান্ত হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:  

ইতালির রোমে কামরুল আহসান মন্টু (৫২) নামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ২৮ অক্টোবর স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা গেছে, শারীরিক অসুস্থতাসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বুধবার তিনি না ফেরার দেশে চলে যান। তার দেশের বাড়ি বরিশালের গৌরনদীতে।

কামরুল আহসান মন্টুর মৃত্যুতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাগফিরাত কামনা করেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান- ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মো. ইদ্রিস ফরাজী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম মাঝি, জাহাঙ্গীর ফরাজী, এমএ রব মিন্টু, সরদার লুৎফুর রহমান, মজিবর সিকদার, ইতালি বাংলা প্রেস ক্লাবের সভাপতি খান রিপন, সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন প্রমুখ।

তার এ মৃত্যুতে ইতালি প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে আসে। মন্টুর গ্রামের বাড়ি বরিশালের গৌরনদীতে চলছে শোকের মাতম।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত

ইতালিতে করোনা আক্রান্ত হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

আপডেট সময় ০৯:২২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০