ঢাকা ১২:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

ডাইনোসরের কঙ্কাল আবিষ্কার করল ১২ বছরের শিশু

আকাশ নিউজ ডেস্ক:  

কানাডায় বিলুপ্ত প্রাণী ডাইনোসরের কঙ্কাল আবিষ্কার করলো নাথান হারশকিন নামের এক ১২ বছরের এক শিশু। বিজ্ঞানীদের ধারণা এটি অন্তত ৬ কোটি ৯০ লাখ বছর আগের কঙ্কাল। খবর বিবিসির।

শিশুটি জানায়, তার বাবার সাথে পাহাড়ি এলাকা আলবার্টায় বেড়াতে গিয়ে গত জুলাইতে কঙ্কাল সদৃশ বস্তু দেখতে পায়। এ ঘটনা জানানো হয় রয়েল টাইরেল জাদুঘর কর্তৃপক্ষকে। সেই কঙ্কালের ছবি এবং ঠিকানা নিয়ে জায়গাটিতে একদল গবেষক পাঠায় তারা। দীর্ঘদিনের উদ্ধার অভিযান শেষ হয় গতকাল বৃহস্পতিবার। সেখান থেকে উদ্ধার করা হয় ৩০ থেকে ৫০টি হাড়।

গবেষক দল বলছে, ডাইনোসরটি ৩ থেকে ৪ বছর বয়সী ছিলো। এর আগে উদ্ধার হওয়া একটি ডাইনোসরের কঙ্কাল নিলামে বিক্রি হয় ৪০ লাখ ডলারে।

এক বিবৃতিতে জাদুঘরের ইকোলজি কিউরেটর বলেন, এই হ্যাড্রোসরাসটির আবিষ্কার খুবই গুরুত্বপূর্ণ। কারণ অ্যালবার্টায় আসলে কী রকমের ডাইনোসর বা প্রাণী বাস করত সে সম্পর্কে আমাদের ধারণা অনেক কম। নাথান ও তার বাবা ডিওনের এই আবিষ্কার ডাইনোসরের বিবর্তন সম্পর্কে আমাদের জ্ঞানের খালি অংশ পূরণে সাহায্য করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

ডাইনোসরের কঙ্কাল আবিষ্কার করল ১২ বছরের শিশু

আপডেট সময় ০৯:৪১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০