ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এনসিপি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত : রাশেদ খান শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ বিয়ে বাড়িতে প্রেমিকার হানা, লজ্জায় বাবার আত্মহত্যা মিসর বন্দরে ড্রোন হামলা, দুই জাহাজে আগুন আগুনে পুড়ে নিহত ৬ প্রবাসীর কঙ্কাল উদ্ধার, পরিচয় শনাক্তে জটিলতা সিজারের ক্ষেত্রে ডাক্তারদের নিরুৎসাহিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির নেতারা হজের খরচ কমাতে সৌদির সঙ্গে আলোচনা চলছে : বিমান প্রতিমন্ত্রী মানবপাচার প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী এ দেশে যখনই পরিবর্তনের কথা বলা হয়েছে, তখনই প্রাণ দিতে হয়েছে: মির্জা ফখরুল

মানবসম্পদ সূচকে ৪৬ পয়েন্ট বাংলাদেশের

আকাশ জাতীয় ডেস্ক:  

মানবসম্পদ সূচক-২০২০ প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্ব ব্যাংক। প্রতিবেদনে ১৭৪টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সূচকে সবচেয়ে ভালো অবস্থানে বা প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর এবং খারাপের দিক থেকে প্রথম স্থানে রয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। প্রতিবেদনটি প্রকাশ করেছে বিশ্ব ব্যাংক।

বিশ্ব ব্যাংকের নতুন এ মানবসম্পদ সূচক অনুযায়ী, ৪৬ পয়েন্ট নিয়ে নিচের দিক থেকে বাংলাদেশের অবস্থান ৫২তম। ‘The Human Capital Index 2020 Update : Human Capital in the Time of COVID-19’ শিরোনামে প্রতিবেদনটি চলতি বছরের মার্চ পর্যন্ত বা দেশে করোনা সংক্রমণের আগের তথ্যের ভিত্তিতে তৈরি।

সূচক অনুযায়ী সবচেয়ে খারাপ অবস্থানে বা খারাপের দিক থেকে প্রথম স্থানে রয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক রাষ্ট্রটি, তাদের পয়েন্ট ২৯। তারপর যথাক্রমে ৩০ পয়েন্ট নিয়ে চাঁদ, ৩১ পয়েন্ট নিয়ে দক্ষিণ সুদান, ৩২ পয়েন্ট নিয়ে নিগার ও ৩২ পয়েন্ট নিয়ে মালি।

মানবসম্পদ সূচকে সবচেয়ে ভালো অবস্থানে বা প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর। তাদের পয়েন্ট ৮৮। ৮১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চীনের হংকং।

৮০ পয়েন্ট নিয়েই তারপর যথাক্রমে অবস্থান করছে জাপান, কোরিয়া, কানাডা, ফিনল্যান্ড, চীনের ম্যাকাও ও সুইডেন।

নবম ও দশম স্থানে যথাক্রমে ৭৯ পয়েন্ট নিয়ে আয়ারল্যান্ড এবং একই পয়েন্ট নিয়ে নেদারল্যান্ডস। ৭০ পয়েন্ট নিয়ে ৩৫তম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র, ৬৫ পয়েন্ট নিয়ে ৪৫তম স্থানে চীন এবং ৭৯ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে যুক্তরাজ্য।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের নিচে রয়েছে আফগানিস্তান ও পাকিস্তান। ৪১ পয়েন্ট নিয়ে পাকিস্তানের অবস্থান ৩১তম এবং ৪০ পয়েন্ট নিয়ে আফগানিস্তানের অবস্থান ২৭তম।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। ৬০ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ১০৪তম।

সূচকে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে নিচের দিক থেকে ৪৮ পয়েন্ট নিয়ে ভুটান ৫৪তম, একই পয়েন্ট নিয়ে মিয়ানমার ৫৫তম, ৪৯ পয়েন্ট নিয়ে ভারত ৫৯তম, ৫০ পয়েন্ট নিয়ে নেপাল ৬৬তম।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

এনসিপি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত : রাশেদ খান

মানবসম্পদ সূচকে ৪৬ পয়েন্ট বাংলাদেশের

আপডেট সময় ০৫:১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০