ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সর্বজনীন বিজ্ঞানভিত্তিক শিক্ষার দাবি ছাত্রফ্রন্টের

আকাশ জাতীয় ডেস্ক:

সর্বজনীন বিজ্ঞানভিত্তিক শিক্ষাসহ শিক্ষার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে বরিশালে সমাবেশ ও র‌্যালি করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। মহান শিক্ষা দিবস উপলক্ষে ছাত্রফ্রন্ট জেলা ও মহানগর শাখার উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রফ্রন্ট সভাপতি সাগর দাস আকাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা বাসদ আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন ও সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, মহানগর ছাত্রফ্রন্টের সভাপতি প্রতিভা রায়, মহানগর ছাত্রফ্রন্টের সাংগঠনিক সুজন সিকদার, দফতর সম্পাদক সাইফুল ইসলাম, বি এম কলেজ ছাত্রফ্রন্ট সংগঠক বিজন সিকদার এবং সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রফ্রন্ট সংগঠক মাহমুদুন্নবী বিপুল প্রমুখ।

সমাবেশ শেষে একই দাবিতে একটি র‌্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে শিক্ষা দিবস উপলক্ষে সদর রোডের কীর্তনখোলা মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষা দিবসের চেতনায় বাংলাদেশে এখনও শিক্ষার অধিকার আদায় হয়নি। শিক্ষার অধিকার আদায়ে ছাত্রফ্রন্ট আন্দোলন করে যাচ্ছে। বক্তারা করোনাকালে সব শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নিশ্চিত করার দাবি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

নতুন ৩৫টি উড়োজাহাজ কিনছে সরকার: জানালেন বিমানমন্ত্রী

সর্বজনীন বিজ্ঞানভিত্তিক শিক্ষার দাবি ছাত্রফ্রন্টের

আপডেট সময় ০২:১৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০