ঢাকা ১২:৫০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

একাডেমি প্রকল্প চালু করতে যাচ্ছে বাফুফে

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বিশ্বখ্যাত একাডেমি প্রকল্প চালু করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাংলাদেশ ফুটবলে অনেকগুলো ব্যক্তিগত একাডেমি ও বাণিজ্যিক কার্যক্রম চালু আছে বলে রবিবার ফেডারেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এরই পরিপ্রেক্ষিতে যেসব একাডেমি মানসম্পন্ন ফুটবলার তৈরি করবে তাদের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকদের পুরস্কার প্রদানের মাধ্যমে পরিচিতি ও স্বীকৃতি প্রদানের জন্য একাডেমি প্রকল্প চালু করবে বাফুফে।

যেসব একাডেমি বাফুফে, এএফসি ও ফিফা স্বীকৃত মানদণ্ড পূরণ করবে তাদের দ্বৈত প্রক্রিয়ার মাধ্যমে পুরস্কার দিবে বাফুফে। মানদণ্ড বিচারে দেয়া হবে এক, দুই বা তিন তারকার স্বীকৃতি। এ বিষয়ে একাডেমি প্রতিনিধিদের নিয়ে একটি জুম সভার আয়োজন করে বাফুফের টেকনিক্যাল বিভাগ। সেখানে পুরস্কারের জন্য প্রকল্প, নির্দিষ্ট তথ্য অনুসন্ধান প্রক্রিয়া এবং মূল্যায়ন প্রক্রিয়া ইত্যাদি উপস্থাপন করা হয়।

পেশাদার প্রক্রিয়ার অংশ হিসেবে বাফুফে একাডেমিগুলোর জন্য মানদণ্ডের একটি চেকলিস্ট প্রদান করে। যেখানে একাডেমির মানদণ্ডের বিষয়ে বিস্তারিত দেয়া আছে। চেকলিস্টের পাশাপাশি দেয়া রয়েছে টিকচিহ্ন, যার মাধ্যমে দেখানো হয়েছে বর্তমান একাডেমি পরিচালনার জন্য কোন মানদণ্ড নিয়ে কাজ করতে হবে। একাডেমিগুলোকে তাদের নিজেদের সম্পর্কে সঠিক তথ্য বাফুফের টেকনিক্যাল কমিটির কাছে উপস্থাপন করতে হবে। যাতে করে বাফুফে তাদের কাজের মান নিয়ে বিচার বিশ্লেষণ করতে পারে এবং তাদের জন্য এক, দুই বা তিন তারকার স্বীকৃতি নির্ধারণ করে দিতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

একাডেমি প্রকল্প চালু করতে যাচ্ছে বাফুফে

আপডেট সময় ০৮:১৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০