ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী: মামদানি বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার হোসেন সাঁথিয়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা জুলাইয়ের শক্তির অনৈক্য পরাজিতদের সুযোগ করে দিচ্ছে: মজিবুর রহমান মঞ্জু বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের বড় ধরনের চাহিদা তৈরি হচ্ছে: হুমায়ুন কবির জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন:শফিকুর রহমান ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী শিশু যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যে ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র ব্যবসা-বাণিজ্যে এআই ও ব্লকচেইনের ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ

স্বামীর সঙ্গে কথা বলেছেন ইউএনও ওয়াহিদা

আকাশ জাতীয় ডেস্ক:   

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের অস্ত্রোপচারের পর রাতেই জ্ঞান ফিরে এসেছে।

বর্তমানে হাসপাতালের আইসিইউতে তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। শুক্রবার দুপুরে তার সিটি স্ক্যান রিপোর্টও শতভাগ ভালো এসেছে। তিনি চিকিৎসক এবং স্বামীর সঙ্গে কথা বলেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও ওয়াহিদা খানমের স্বামী মেজবাউল হোসেন।

শুক্রবার দুপুরের পর ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের নিউরো ট্রমা বিভাগের প্রধান নিউরো সার্জন মোহাম্মদ জাহিদ হোসেন জানান, সিটিস্ক্যান রিপোর্ট কেমন আসে সেটি নিয়ে আমরা একটু উদ্বিগ্ন ছিলাম। তবে সিটিস্ক্যানের সকল প্যারামিটার বেশ ভালো। আলহামদুলিল্লাহ সিটি স্ক্যানের ফলাফল শতভাগ ভালো।

ডা. জাহিদ হোসেন ইউএনও ওয়াহিদা খানমের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডেরও প্রধান। তিনি আরও বলেন, সিটি স্ক্যান রিপোর্টের ফলাফল ভালো আসলেও ইউএনও ওয়াহিদা এখনো শঙ্কামুক্ত নন।

এর আগে শুক্রবার কালে হাসপাতালটির উপ-পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলম শুক্রবার জানান, ইউএনও ওয়াহিদার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার পর্যায়ে এখনো আসেনি। তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। এরপর মেডিক্যাল বোর্ড সিদ্ধান্ত নেবে। তার অবস্থা স্থিতিশীল।

তিনি বলেন, ইউএনও ওয়াহিদার অস্ত্রোপচার শেষ করার পর রাতেই আইসিইউতে আনা হয়েছে এবং রাতেই তার জ্ঞান ফিরেছে। শনিবার মেডিকেল বোর্ডের সদস্যরা বসে সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান

স্বামীর সঙ্গে কথা বলেছেন ইউএনও ওয়াহিদা

আপডেট সময় ০৭:২৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০