ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী: মামদানি বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার হোসেন সাঁথিয়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা জুলাইয়ের শক্তির অনৈক্য পরাজিতদের সুযোগ করে দিচ্ছে: মজিবুর রহমান মঞ্জু বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের বড় ধরনের চাহিদা তৈরি হচ্ছে: হুমায়ুন কবির জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন:শফিকুর রহমান ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী শিশু যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যে ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র ব্যবসা-বাণিজ্যে এআই ও ব্লকচেইনের ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ

আগস্টে রেমিটেন্স ১ হাজার ৯৬৩ মিলিয়ন ডলার

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা মহামারীর মধ্যেও প্রবাসীরা চলতি বছরের আগস্ট মাসে আগের বছরের একই সময়ের চেয়ে ৫১৯ দশমিক ১৮ মিলিয়ন ডলার বেশি রেমিটেন্স দেশে পাঠিয়েছেন।

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) প্রবাসীরা পাঠিয়েছেন ৪ হাজার ৫৬৩ দশমিক ৪৮ মিলিয়ন ডলারের রেমিটেন্স।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, আগস্ট মাসে প্রবাসীরা ১ হাজার ৯৬৩ দশমিক ৯৩ মিলিয়ন ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। যা আগের বছরের একই সময়ের চেয়ে ৫১৯ দশমিক ১৮ মিলিয়ন ডলার বেশি। ২০১৯ সালের আগস্টে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ১ হাজার ৪৪৪ দশমিক ৭৫ মিলিয়ন ডলারের রেমিটেন্স।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে দেখা গেছে, চলতি অর্থবছরের জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে রেমিটেন্স কমেছে ৬৩৫ দশমিক ৬২ মিলিয়ন ডলার। জুলাই মাসে প্রবাসীরা ২ হাজার ৫৯৯ দশমিক ৫৫ মিলিয়ন ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন।

আবার আগের অর্থবছরের একই সময়ের হিসাবে রেমিটেন্স বেড়েছে ১ হাজার ৫২১ দশমিক শূন্য ৪ মিলিয়ন ডলার।

২০১৯-২০ অর্থবছরের প্রথম দুইমাসে (জুলাই-আগস্ট) প্রবাসীরা ৩ হাজার ৪২ দশমিক ৪৪ মিলিয়ন ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন।

সংশ্লিষ্টরা বলছেন, বৈধ পথে রেমিটেন্স বাড়ায় সরকার ২ শতাংশ প্রণোদনা দিচ্ছে। একই সঙ্গে করোনা মহামারীর কারণে প্রবাসে থাকা শ্রমিকরা নিজেদের কাছে কোনো অর্থ না রেখে দেশে পাঠিয়ে দিচ্ছেন। এসব কারণে গত কয়েক মাস ধরেই রেমিটেন্সের প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান

আগস্টে রেমিটেন্স ১ হাজার ৯৬৩ মিলিয়ন ডলার

আপডেট সময় ০১:৩৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০