ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

কুয়েতে নিজ ফ্ল্যাটে মা-মেয়ে খুন, পরিকল্পিত হত্যা বলছে পুলিশ

আকাশ জাতীয় ডেস্ক:   

কুয়েতে দুই বাংলাদেশি নারী খুন হয়েছেন। সম্পর্কে মা-মেয়ে ওই দুই নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত দুই বাংলাদেশি হলেন মমতা (৫৬) ও তার মেয়ে স্বর্ণলতা (৩১)। তাদের গ্রামের বাড়ি ঢাকার ধামরাইয়ে। স্থানীয় সময় শুক্রবার বাংলাদেশি অধ্যুষিত জিলিব আল-সুয়েখ এলাকার একটি বহুতল ভবনের নিচতলা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস পুলিশের বরাত দিয়ে জানায়, মা ও মেয়েকে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র ব্যবহার করে খুন করা হয়েছে। এ ঘটনায় পরিকল্পিত খুনের মামলা রেকর্ড করেছে পুলিশ।

এ ঘটনায় এখনো ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসেনি বলে জানিয়েছেন কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মো. আনিসুজ্জামান। তিনি আরও জানান, ওই ফ্ল্যাটে শুধু মায়ে-মেয়েই থাকতেন। ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোরে তাদের মৃতদেহ পাওয়া যায়। তিনি ঘটনাস্থলে যাবেন বলেও জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুয়েতে নিজ ফ্ল্যাটে মা-মেয়ে খুন, পরিকল্পিত হত্যা বলছে পুলিশ

আপডেট সময় ০১:১৮:১০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০