ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পটুয়াখালীতে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

অাকাশ জাতীয় ডেস্ক:

পটুয়াখালীর বাউফল উপজেলায় এক তরুণীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় মামলা দায়েরের পর এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বাউফল থানার ওসি আযম খান ফারুকী জানান,আজ শনিবার সকালে আদাবাড়ীয়া ইউনিয়নের মিলঘর এলাকায় এ ঘটনা ঘটে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এ ঘটনায় বাউফল থানায় মেয়েটির দায়ের করা আসামিরা হলেন আদাবাড়ীয়া ইউনিয়নের মৃত সামসুল হক শরীফের ছেলে কবির শরীফ (২৫), আতাহার গাজীর ছেলে জাফর গাজী (২৮), আবদুর রশিদ সরদারের ছেলে মিজান সরদার (২৬)ও হানিফ মীরের ছেলে সিদ্দিক মীর (২২)।

মামলার বরাত দিয়ে ওসি আযম খান ফারুকী জানান, পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ মাকে (৬৬) দেখে সকালে বাড়ি ফিরছিলেন ওই তরুণী (১৮)। শহরের পুরান বাজার থেকে খেয়া পার হয়ে ওপারে লোহালিয়া ঘাটে পৌঁছেন।

ওসি বলেন, এরপর লোহালিয়া খেয়াঘাট থেকে ভাড়ায় মোটরসাইকেলে দশমিনায় বাড়ি যাচ্ছিলেন। মোটরসাইকেলে ছিলেন তিনি ও চালক। পথে বাউফলের মিলঘর মহাশ্রাদ্ধী এলাকায় পৌঁছলে সেখানে থাকা আরও তিন যুবক ও মোটরসাইকেল চালক তাকে জোর করে পাশের বাগানের নিয়ে ধর্ষণ করে।

ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মেয়েটিকে উদ্ধার করা হয় এবং এ ঘটনায় জড়িত অভিযোগে মোটরসাইকেল চালক কবির শরীফকে গ্রেপ্তার করা হয়। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পটুয়াখালীতে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

আপডেট সময় ০৫:১৫:০৯ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০১৭