ঢাকা ১২:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

বন্ধ হচ্ছে ডুয়ো থাকবে গুগল মিট

আকাশ আইসিটি ডেস্ক :

একইসঙ্গে দুটি ভিডিও কলিং অ্যাপ চালু না রাখার পক্ষে গুগোল। মার্কিন প্রযুক্তি জায়ান্টটি তাদের ভিডিও কলিং অ্যাপ ডুয়ো বন্ধ করে শুধু গুগল মিট অ্যাপটি রাখতে চাচ্ছে তারা।

তবে গুগল ডুয়ো বন্ধের বিষয়টি গুজব কিনা সে ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি গুগল। বর্তমানে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে ডুয়ো ভিডিও কলিং অ্যাপটির ব্যবহার বেশি। অপরদিকে, গুগল মিট অ্যাপটি কর্মক্ষেত্রের কাজেই বেশি ব্যবহার হচ্ছে।

গুগলের কমিউনিকেশন সার্ভিসের প্রধান জেভিয়ার সলতেরো একই কাজের জন্য দুটি আলাদা অ্যাপ চালু রাখার প্রয়োজন দেখছেন না। তাই গুগল মিট দিয়েই সবার চাহিদা পূরণের পরিকল্পনা হাতে নিয়েছেন তিনি। তবে এখনই এ পরিকল্পনার বাস্তবায়ন ঘটবে না।

অন্তত আরও ২ বছর সময় লাগবে। এ সময়ের মধ্যে নিয়মিতই আপডেট পাবে গুগল ডুয়ো। ২০১৬ সালে গুগল ডুয়ো চালু করা হয়। অধিকাংশ অ্যান্ড্রয়েড ডিভাইসে প্রি-ইনস্টলড হিসেবে থাকায় ১০০ কোটি ডাউনলোডের মাইলফলক পার করে অ্যাপটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার

বন্ধ হচ্ছে ডুয়ো থাকবে গুগল মিট

আপডেট সময় ১০:১৫:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০