ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রবিবার অনুশীলন শুরু করবেন তামিম

আকাশ স্পোর্টস ডেস্ক: 

অক্টোবর-নভেম্বরে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এখন পর্যন্ত বিসিবি সিরিজ সম্পর্কে যেসব তথ্য জানিয়েছে, তাতে ২৪ অক্টোবর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। তবে, ২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা চলে যাবে টাইগাররা।

সিরিজ সামনে রেখে ক্রিকেটাররা এখন ব্যক্তিগত অনুশীলনে জোর দিয়েছেন। যদিও ঈদের আগেই কয়েকজন ক্রিকেটার অনুশীলন যোগ দেন এবং ঈদের পরেও আবার শুরু করেন। বিসিবির অধীনে এখন চলছে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন। জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার এই অনুশীলনে যোগ দিলেও এখনো যোগ দেননি তামিম ইকবাল। তবে, সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ আগস্ট (রবিবার) অনুশীলনে যোগ দেবেন তামিম।

সম্প্রতি ডাক্তার দেখানোর জন্য তামিম ইকবাল লন্ডনে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রয়েছেন। এ কারণেই তার অনুশীলনে যোগ দিতে দেরি হচ্ছে।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে তামিম ইকবাল বলেছেন, ‘আমি সরকারের নিয়ম মানছি। বিদেশ থেকে আসার পর আমাকে সরকার থেকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে। আমার ১৫ তারিখে ১৪ দিন শেষ হবে। ১৬ তারিখ থেকে আমার প্ল্যান (পরিকল্পনা) ছিল অনুশীলন করার। আমি যদি নিয়ম ভেঙে কাজ করতাম তখন তো আপনারাই ধরতেন যে, আমি কীভাবে ১৪ দিনের নিয়ম ভাঙলাম।’

তামিম আরো বলেন, ‘বাংলাদেশ সরকারের যে নিয়ম, বিদেশ থেকে কেউ আসলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হয়। আমাকে একটা কাগজ দিয়েছে এয়ারপোর্ট থেকে, ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। আমার ১৪ দিনের কোয়ারেন্টাইন যেদিন শেষ হবে সেদিন থেকে আমি অনুশীলন করার চিন্তা করব। ১৬ তারিখ থেকে আমার অনুশীলনের সময়সূচি দেওয়া আছে। ঈদের আগে থেকে আমার প্ল্যান। ইংল্যান্ড থেকে যখন ফেরত আসছি তখন থেকেই বিসিবি জানে যে, আমি ১৬ তারিখ থেকে অনুশীলনে আসব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে অস্থিরতা: শ্রমবাজার ও রেমিট্যান্স নিয়ে বাড়ছে শঙ্কা

রবিবার অনুশীলন শুরু করবেন তামিম

আপডেট সময় ০৯:৪৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০