ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা সাজানো, মনে করেন প্রতি ৪ মার্কিন নাগরিকের একজন কারখানা চালু রাখতে সহায়তা চেয়েছে বিকেএমইএ অনিয়ম করলে শাস্তির হুঁশিয়ারি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডিজির স্কুলে যাওয়ার কথা বলে একসঙ্গে ৪ ছাত্রী নিখোঁজ ইসরাইলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প স্বাস্থ্য ও শিক্ষা খাতে সরকার জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেবে : অর্থমন্ত্রী চালু হচ্ছে ‘ই-লোন’ সেবা, ঘরে বসেই মিলবে ব্যাংক ঋণ ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়, বিজিবি সতর্ক: স্বরাষ্ট্রমন্ত্রী হৃদয়কে মননশীল করার জন্য রবীন্দ্রনাথকে বেশি বেশি অনুশীলন করতে হবে : রিজভী

‘পাকিস্তানকে ক্লিন-সুইপ করবে ইংল্যান্ড’

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ইউটিলিটি অল-রাউন্ডার বেন স্টোকস নেই তো কী হয়েছে, চলতি সিরিজে সফরকারী পাকিস্তান দলকে ৩-০ ক্লিন সুইপ করবে ইংল্যান্ড। এমনটাই মত প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক মাইকেল ভনের।

পারিবারিক কারণে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের বাকি দু’টি টেস্টে বিশ্বের পয়লা নম্বর অল-রাউন্ডারকে পাবে না ইংল্যান্ড। কিন্তু প্রসিদ্ধ এই অল-রাউন্ডারের অনুপস্থিতি কোনওরকম বাধা হবে না ইংল্যান্ডের ৩-০ সিরিজ জয়ে। জানিয়েছেন ভন। এই প্রসঙ্গে ইংল্যান্ড রিজার্ভ বেঞ্চের প্রশংসা করেছেন প্রাক্তন অধিনায়ক। ভন একটি ব্লগে লিখেছেন, ‘ইংল্যান্ড ড্রেসিংরুমের পরিবেশ ইতিবাচক রাখতে স্টোকস একটা মস্ত বড় ভূমিকা পালন করে। তবে স্টোকস না থাকলেও ইংল্যান্ড একইরকম শক্তিশালী। আমার ধারণা ইংল্যান্ড ৩-০ ব্যবধানেই সিরিজ জিতবে।’

পাশাপাশি অভিজ্ঞ ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসনকে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড বিশ্রাম দিতে পারে বলে মনে করছেন ভন। দেশের হয়ে ৮২ টেস্ট খেলা প্রাক্তন অধিনায়ক জানিয়েছেন, ‘অ্যান্ডারসনকে পরপর ম্যাচ খেলালে আমি ভীষণ অবাক হব। আমার মনে হয় ওকে বিশ্রাম দেওয়া হবে।’ পরিবর্তে স্যাম কারেন অথবা মার্ক উডকে দলে জায়গা পাবে বলে মনে করেন ভন। অন্যদিকে বেন স্টোকসের পরিবর্তে জ্যাক ক্রলেকে সুযোগ দেবে ম্যানেজমেন্ট, এমনটাই মত তাঁর।

উল্লেখ্য, আজহার আলি নেতৃত্বাধীন সফরকারী পাকিস্তান দল ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম টেস্টে বেশ সাড়া জাগিয়েই শুরু করে। ব্যাটসম্যান এবং বোলারদের সম্মিলিত প্রয়াসে প্রথম ইনিংসে ১০৭ রানের বড়সড় লিড নেয় তারা। কিন্তু দ্বিতীয় ইনিংসে এগিয়ে থেকেও ফায়দা তুলতে ব্যর্থ হয় পাক দল। মাত্র ১৬৯ রানে দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় তারা। ২৭৭ রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন জোস বাটলার এবং ক্রিস ওকস জুটি। ১১৭ রানে পাঁচ উইকেট খোয়ানোর পর ষষ্ঠ উইকেটে এই দুই ব্যাটসম্যানের ১৩৯ রানের জুটি জয় এনে দেয় ইংল্যান্ডকে।

৭টি বাউন্ডারি ও একটি ছয়ে বাটলার ১০১ বলে ৭৫ রানের ইনিংস ইংল্যান্ডকে ২৭৭ রান তাড়া করতে দারুণ সহায়তা করে। অন্যদিকে ডম বেসকে সঙ্গে নিয়ে ৮৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন ওকস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা সাজানো, মনে করেন প্রতি ৪ মার্কিন নাগরিকের একজন

‘পাকিস্তানকে ক্লিন-সুইপ করবে ইংল্যান্ড’

আপডেট সময় ০৯:৪০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০