ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আইপিএলে সুযোগ না-মেলায় ক্রিকেটারের আত্মহত্যা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

মুম্বাইয়ের ক্লাবের ক্রিকেটার করণ তিওয়ারি আইপিএল ২০২০-এর জন্য নির্বাচিত না-হওয়ায় চরম হতাশায় ভুগছিলেন। সোমবার রাতে মালাডে তার বাসভবনে ২৭ বছর বয়সি এই ক্রিকেটারের মৃতদেহ উদ্ধার হয়। খবর হিন্দুস্তান টাইমস এর।

দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইনের সঙ্গে বোলিং অ্যাকশনের সঙ্গে মিল থাকার কারণে মুম্বাইয়ের ক্লাব ক্রিকেটে “জুনিয়র স্টেইন” হিসাবে পরিচিত ছিলেন করণ। কিন্তু এর মধ্যেই থেমে গেল তার বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন। সুযোগ না-মেলায় অবসাদে ভুগছিলেন করণ। শেষ পর্যন্ত ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে।

প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন করণ। যদিও তার বাড়ি থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। পুলিশ জানিয়েছে, মুম্বাইয়ের কুরার এলাকায় মা ও ভাইয়ের সঙ্গে থাকতেন করণ। সম্প্রতি উদয়পুরে এক বন্ধুকে ফোন করে আইপিএলে সুযোগ না-পাওয়ার হতাশার কথা জানিয়েছিলেন। আত্মহত্যার আশঙ্কা করে ওই বন্ধু রাজস্থানে করণের বোনকে পুরো ঘটনাটি জানান। বোনের কাছ থেকে জানতে পারেন করণের মা। তবে ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল। রাতে খাবারের পর ঘরের দরজা বন্ধ করে দেয় করণ। যতক্ষণে দরজা ভেঙে ভিতরে ঢোকা হয়, করণ নিজেকে শেষ করে দিয়েছিল।’

মুম্বাই পুলিশ ঘটনার পরে দুর্ঘটনাজনিত মৃত্যু রিপোর্ট (এডিআর) নথিভুক্ত করেছে। ভারতের ক্রিকেটবোর্ডের নিয়ম অনুসারে, যদি কোনও খেলোয়াড় স্টেট দলের প্রতিনিধিত্ব করেন তবে তিনি আইপিএল নিলামে অংশ নিতে পারবেন। তবে স্টেট লেবেলে না-খেললেও মুম্বাই ইন্ডিয়ান্সের হোম গ্রাউন্ড, ওয়াংখেড়ে স্টেডিয়ামে করণে আইপিএল দলগুলোকে বোলিংয়ের অভিজ্ঞতা ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে অস্থিরতা: শ্রমবাজার ও রেমিট্যান্স নিয়ে বাড়ছে শঙ্কা

আইপিএলে সুযোগ না-মেলায় ক্রিকেটারের আত্মহত্যা

আপডেট সময় ১১:৩৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০