ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্রীড়ার উন্নয়নে একযোগে কাজ করবে বাংলাদেশ-নেপাল: ক্রীড়া প্রতিমন্ত্রী

আকাশ স্পোর্টস ডেস্ক: 

যুব ও ক্রীড়ার উন্নয়নে বাংলাদেশ নেপালের সাথে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল। তিনি বুধবার সকাল ১১ টায় ‘ইন্টারন্যাশনাল ইয়ুথ ডে’উপলক্ষে নেপাল সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল ইয়ুথ কাউন্সিল আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নেপাল সরকারের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। সভাপতিত্ব করেন নেপাল সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রী জগত বাহাদুর সুনার।

বাংলাদেশ নেপালের সম্পর্ক ঐতিহাসিক উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ-নেপালের সম্পর্ক পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সহযোগিতার ভিত্তিতে প্রতিষ্ঠিত। মহান মুক্তিযুদ্ধে নেপালের অবদান বাংলাদেশ কৃতজ্ঞতার সাথে স্মরণ করে। প্রতি বছর বাংলাদেশ হতে প্রচুর পর্যটক নেপাল ভ্রমণ করে থাকে। অনেক নেপালি শিক্ষার্থী বাংলাদেশে পড়াশোনা করতে আসে। দুই দেশের মধ্যেকার এই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আমরা আরো জোরদার করতে চাই। যুব ও ক্রীড়ার উন্নয়নে দুই দেশের মধ্যে যুব বিনিময় কার্যক্রম, যুব নেটওয়ার্ক তৈরি, সাংস্কৃতিক বিনিময়সহ নানা কর্মসূচি গ্রহণ করা যেতে পারে।’

এ সময়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী যুব উন্নয়নে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, ‘২০১৭ সালে বাংলাদেশ যুবদের জন্য একটি আধুনিক ও যুগোপযোগী জাতীয় যুব নীতি প্রণয়ন করেছে। এছাড়া ইউএনএফপিএ এর কারিগরি সহায়তায় জাতীয় যুব উন্নয়ন সূচক চূড়ান্ত হয়েছে এবং ন্যাশনাল ইয়ুথ কাউন্সিলের গঠনের শেষ পর্যায়ে রয়েছি আমরা। দেশি বিদেশি যুবকদের ভার্চুয়াল প্লাটফর্মে প্রশিক্ষণ দেয়ার লক্ষ্যে একটি ভার্চুয়াল আন্তর্জাতিক ট্রেনিং সেন্টার নির্মাণ করতে যাচ্ছি। যেখান থেকে নেপালসহ বিশ্বের অন্যান্য দেশের যুবকরা অনলাইনে আধুনিক ও উন্নত প্রশিক্ষন গ্রহণ করতে পারবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘২০২০ সালটি বাংলাদেশের তরুণদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন করছি একই সাথে বছরব্যাপী সারা বিশ্বের তরুণদের অংশগ্রহণে ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০ এর নানা বর্ণাঢ্য কর্মসূচি উদযাপন করবে।’

প্রতিবছর নানা কর্মসূচির মধ্যে দিয়ে ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়ে আসছে। এবার যুব দিবসের মূল প্রতিপাদ্য, ‘ইয়ুথ এনগেজমন্ট ফর গ্লোবাল এ্যাকশন’

অনুষ্ঠানে বাংলাদেশের যুব ও ক্রীড়া সচিব মোঃ আখতার হোসেন, নেপালের যুব ও ক্রীড়া সচিব রাম প্রসাদ থাপালিয়া, চীন, ভারত, শ্রীলংকাসহ বিভিন্ন দেশের যুব প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ক্রীড়ার উন্নয়নে একযোগে কাজ করবে বাংলাদেশ-নেপাল: ক্রীড়া প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৯:২৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০