ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাকিবকে নিয়েই ছক কষছেন বাশার

আকাশ স্পোর্টস ডেস্ক:

জুয়াড়ির সঙ্গে আলাপচারিতার তথ্য গোপন করায় দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে এক বছরের নির্বাসনে পাঠায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টাইগার টিমের জন্য আশা জাগানিয়া খবর হলো চলতি বছরের ২৯ অক্টোবরে সাকিবের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ। ফলে বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয়ের মাঠে ফিরতে আর কোনো বাঁধা থাকছে না। তাই শ্রীলঙ্কা সফর থেকেই সাকিবকে দলে পাওয়ার আশা জাতীয় দলের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের।

করোনাভাইরাসের প্রকোপে দীর্ঘ সময় ধরে বাইশ গজে টাইগার ক্রিকেটারদের পদচারণা নেই। ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজের পর আর খেলা হয়নি তাদের। শ্রীলঙ্কায় করোনার প্রকোপ কম থাকায় দ্বীপদেশটির সফরের মাধ্যমেই মাঠে ফিরবে বাংলাদেশ দল।

আর সেই সফরেই সাকিবকে দলে পাওয়ার আশা বাশারের। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘শ্রীলঙ্কা সফরেই সাকিবকে দলে পাওয়ার আশা করছি। সাকিবকে আমাদের খুব প্রয়োজন। যেহেতু অনেকদিন ধরে খেলার বাইরে আছি, সবকিছু এখন নতুন করে শুরু করতে হচ্ছে। এই সময় আমাদের পূর্ণ একাদশ নিয়ে খেলা দরকার।’

পাকিস্তান সফরের বাংলাদেশ দলে ছিলেন না সাকিব। ব্যক্তিগত কারণে ছিলেন না মুশফিকুর রহিমও। বাংলাদেশ দলের পারফরম্যান্সও সন্তোষজনক ছিল না। বাশারের প্রত্যাশা, এই দুই তারকাকে নিয়ে পূর্ণ শক্তির দলই যাবে শ্রীলঙ্কায়। তবে শ্রীলঙ্কা সিরিজ অক্টোবরের মাঝামাঝি বা শেষ সময়ে শুরু হলে এক টেস্টে সাকিবকে নাও পেতে পারে দল।

বাশার বলেন, ‘সাকিব ফিরলে বাংলাদেশ দলের জন্য অনেক সুবিধা হবে। ভারতে দুটি টেস্ট ও পাকিস্তান সফরে সাকিব ছিল না। তাকে আমরা মিস করেছি। পাকিস্তানে মুশফিকও ছিল না। আমরা পুরো একাদশ নিয়ে খেরতে পারছি না। সাকিব দলে থাকলে অনেক সমস্যারি সমাধান হয়ে যাবে।’

শ্রীলঙ্কা সফরের আগে প্রয়োজন পর্যাপ্ত প্রস্তুতি। কারণ অনেকদিন ধরেই খেলায় নেই ক্রিকেটাররা। ইকোসথ্যে অনেকে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন। তবে করোনার ঝুঁকি এড়াতে দলীয় প্রস্তুতি শুরুর আগে সব ক্রিকেটারের করোনা পরীক্ষা করাবে বিসিবি।

শ্রীলঙ্কা সফরে টাইগাররা তিনটি টেস্ট খেলার কথা রয়েছে। দুই বোর্ডের আলোচনা সাপেক্ষে যুক্ত হতে পারে টি-টোয়েন্টিও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাকিবকে নিয়েই ছক কষছেন বাশার

আপডেট সময় ১০:৩৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০