ঢাকা ০২:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাড়িতে চেক ছাপিয়ে বিলাসবহুল গাড়ি কিনল প্রতারক!

আকাশ নিউজ ডেস্ক: 

কতরকমেরই তো চুরি হয়। হাজার রকম জালিয়াতিও হয়। এটাও তার মধ্যেই একরকম আর কী! হাইটেক চুরি যাকে বলে! বাড়িতেই চেক ছাপিয়ে সেই চেক ভাঙিয়ে বিলাসবহুল গাড়ি কিনলেন এক ব্যক্তি।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক নাগরিক ক্যাসে উইলিয়াম কেল্লে বাড়িতেই চেক ছাপিয়ে এক পোর্সে গাড়ি কিনে ফেলেছেন তিনি।

ওকালুসা প্রদেশের পোর্সে গাড়ির ডিলারের শোরুমে ঢুকে পোর্সে ৯১১ টার্বো মডেলটি পছন্দ করেন উইলিয়াম কেল্লে। সঙ্গে সঙ্গে এক কোটির চেকটি তুলে দেন বিক্রেতাকে। ২৭ জুলাইয়ের ওই চেক ভাঙাতে গিয়ে বিক্রেতা বুঝতে পারেন কেল্লে তাকে জাল চেক দিয়ে ঠকিয়েছেন। পরে পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। শখ পূরণ হওয়ার আগেই কেল্লে গ্রেফতার হয়ে যান।

তবে শুধু গাড়ি নয়, তার ঘড়ির শখও রয়েছে। মিরামার সমুদ্রতটের কাছে একটি গয়নার দোকানে ঢুকে তিনি তিনটি রোলেক্স ঘড়ি কেনার চেষ্টা করেন জাল চেক দিয়ে। ঘড়ি বিক্রেতা সাবধানী, তিনি বলেন, চেক ভাঙানোর পরে ঘড়ি হস্তান্তর করা হবে। চেক জমা পড়তেই বোঝা যায় তা জাল। সঙ্গে সঙ্গে ওই বিক্রেতা পুলিশে খবর দেন। আরও একবার ফাঁস হয়ে যায় কেল্লের জাল চেকের বিষয়টি।

পুলিশ গ্রেফতার করার পর তিনি জানান, ওই চেক কোনও ব্যাংকের নয়। তার বাড়ির কম্পিউটারে বসে নকল চেক বানিয়ে নিয়েছিলেন।

ঘড়ি আর কেনা হয়নি উইলিয়াম কেল্লের। তবে গাড়ি কিনে ফেলেছিলেন। সেই গাড়ি আর চালানো হয়নি উইলিয়াম কেল্লে। তিনি আপাতত জেলে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাড়িতে চেক ছাপিয়ে বিলাসবহুল গাড়ি কিনল প্রতারক!

আপডেট সময় ১১:২৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০