ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আগামী জুলাই পর্যন্ত ‘ওয়ার্ক ফ্রম হোম’ করবেন ফেসবুক কর্মীরা ‌

আকাশ আইসিটি ডেস্ক : 

আগামী বছর জুলাই মাস পর্যন্ত ফেসবুকের কর্মীরা ওয়ার্ক ফ্রম হোম অর্থাৎ বাড়ি থেকে কাজ করতে পারবেন। একই সঙ্গে কর্মীদের আরও একটি সুখবর দিল মার্ক জুকারবার্গের সংস্থা। জানানো হল, বাড়িতে অফিসের সেট আপ তৈরির জন্য কর্মীপিছু এক হাজার ডলার করেও দেওয়া হবে!

সম্প্রতি করোনা আবহে বিশ্বের বড় বড় কোম্পানিগুলো যে পদক্ষেপ করেছে, সেই পথেই পা বাড়িয়েছে ফেসবুক। জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া জায়ান্টের মুখপাত্র ওই বিবৃতিতে জানিয়েছেন, ‘‌স্বাস্থ্য ও সরকারি বিশেষজ্ঞদের থেকে পরামর্শ নেওয়ার পর এবং এই বিষয়ে নিজেদের মধ্যে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ফেসবুক তার কর্মীদের ২০২১ সালের জুলাই মাস পর্যন্ত বাড়ি থেকে কাজ চালিয়ে যাওয়ায় অনুমতি দেবে। পাশাপাশি, বাড়িতে অফিসের মতোই সেট আপ বা প্র‌য়োজনীয় সরঞ্জামের জন্য কর্মীদের অতিরিক্ত এক হাজার ডলারও দেবে।’‌

তবে করোনার সংক্রমণ কিছুটা কমলে এবং সরকারের অনুমতি পেলে সবরকম বিধি মেনেই অফিস খুলবে বলেও ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে, ইতিমধ্যেই বিশ্বজুড়ে কর্মীদের বাড়ি থেকে কাজ বাড়িয়েছে গুগলও।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আগামী জুলাই পর্যন্ত ‘ওয়ার্ক ফ্রম হোম’ করবেন ফেসবুক কর্মীরা ‌

আপডেট সময় ১১:৩০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০