ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা ‘রিফাইন্ড’ বা অন্য নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না : তথ্য উপদেষ্টা গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক ১৩ পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করল বিরোধী দল ১১ বছর পর রায়, বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

আন্তর্জাতিক ক্রিকেটে ১৫তম বছরে পদার্পণ করলেন সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক

অভিষেকেই মাঠ কাপানো ক্রিকেটারের আগমন বাংলাদেশ ক্রিকেটে কম হয়নি; বরং হরহামেশাই দেখা যায় অভিষেক ম্যাচে চমক জাগানিয়া পারফরম্যান্স। তবে সাকিব আল হাসানের আগমন ছিল একেবারেই সাদামাটা, দিনটা ছিল ২০০৬ সালের ৬ আগস্ট। ক্রিকেটে ১৪ বছরের যাত্রায় সাকিবের ক্ষুরধার ব্যাটিং, স্পিন ঘূর্ণির তেজ কমেনি; বরং যোজন যোজন বেড়েছে। গতকাল (বৃহস্পতিবার) বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের ১৫ বছরে পদার্পণ করলেন বিশ্বসেরা এই তারকা।

খেলোয়াড় হওয়ার ইচ্ছেতেই বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) ভর্তি হন মাগুরার ছেলে সাকিব। যদিও বাবা মাশরুর রেজা চেয়েছিলেন তার ছেলে তার মতোই ফুটবলার হয়ে গড়ে উঠুক। কিন্তু বিকেএসপিতে ভর্তি হয়ে বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার সঙ্গে পরিচয় হলে, মাশরাফির পরামর্শে ফুটবলের পরিবর্তে হয়ে যান ক্রিকেটার।

২০০৬ সালের ৬ আগস্ট। স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে হারারে স্পোর্টস ক্লাব মাঠে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল বাংলাদেশের এক সম্ভাবনাময় তরুণ ক্রিকেটার সাকিব আল হাসানের। তার দারুণ অলরাউন্ড পারফরম্যান্সে সেদিন জিতেছিল বাংলাদেশ।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ বছর পূর্ণ করলেন সাকিব। বর্ণময় ক্যারিয়ারে অনেক রেকর্ড, অনেক কীর্তি গড়েছেন তিনি।

সাকিব বারবার ছড়িয়ে গিয়েছেন নিজেকে, দেশকে এনে দিয়েছেন অজস্র সাফল্য। ২০০৯ সালে প্রথমবার বসেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডারের আসনে। এরপর হয়েছেন প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটের সেরা অলরাউন্ডার।

বর্ণিল ক্যারিয়ারে সেরা ছন্দ যখন খুঁজে পেলেন, তখনই আইসিসির নিষেধাজ্ঞার খড়্গ নামে সাকিবের ওপর। ম্যাচ গড়াপেটার প্রস্তাব পেয়েও আইসিসিকে না জানিয়ে এক বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব। তবে সাকিবের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে ২৯ অক্টোবর। ফলে নভেম্বরে টাইগারদের পোস্টারবয়ের শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামতে বাধা থাকছে না। কিন্তু সেক্ষেত্রে লড়াইটা সাকিবের নিজের সাথেই, থাকতে হবে ম্যাচে খেলার মত ফিট।

কিছুদিনের মধ্যে ইংল্যান্ডে ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন শুরুর কথা সাকিবের। মাঠে ফিরতে একটি কাউন্টি ক্লাবের সাথে যোগাযোগও করেছে। তাকে সাহায্য করবেন পাকিস্তানের সাবেক অফ স্পিনার সাকলাইন মুশতাক।

সাকিবের শ্রীলঙ্কা সফরে বিবেচনায় থাকা প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘খেলার মত ফিট থাকলে লঙ্কা সফর দিয়ে ফেরার সুযোগ আছে সাকিবের।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি

আন্তর্জাতিক ক্রিকেটে ১৫তম বছরে পদার্পণ করলেন সাকিব

আপডেট সময় ১১:২০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০