ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

সিনহা হত্যা: ওসি প্রদীপ-লিয়াকতসহ তিনজন রিমান্ডে

আকাশ জাতীয় ডেস্ক: 

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া চেকপোস্টের ইনচার্জ লিয়াকতসহ তিন আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া চার আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজারের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেয়। এর আগে মামলার সাত আসামিকে ১০ দিন করে রিমান্ডের আবেদন করে র‌্যাব।

রিমান্ড মঞ্জুর করা আরেক আসামি হলেন কনস্টেবল সাফানুর করিম। এছাড়া এসআই নন্দলাল রক্ষিত, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আব্দুল্লাহ আল মামুন, এএসআই লিটন মিয়াকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত।

এছাড়া এই মামলার আসামি এসআই টুটুল ও কনস্টেবল মো. মোস্তফা আত্মসমর্পণ না করায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

এর আগে বিকালে চাঞ্চল্যকর এই মামলায় ওসি প্রদীপ কুমার দাশসহ সাত আসামিকে আত্মসমর্পণের পর কারাগারে পাঠানোর নির্দেশ দেন কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন।

বিকাল ৫টার দিকে চট্টগ্রাম থেকে পুলিশ হেফাজতে ওসি প্রদীপকে কক্সবাজারে আনা হয়। এছাড়া প্রধান আসামি লিয়াকতসহ ছয় আসামিকে আদালতে হাজির করা হয়। বাকি দুই আসামি আত্মসমর্পণ করেননি।

বৃহস্পতিবার দুপুরে প্রদীপ কুমার দাশকে নিজেদের হেফাজতে নেয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। বেলা দুইটায় তাকে নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওয়ানা দেন সিএমপি সদস্যরা। পাঁচটার দিকে তাকেসহ সাত আসামিকে আদালতে তোলা হয়। আত্মসমর্পণ করে আসামিরা জামিন আবেদন করলেও তা নাকচ হয়ে যায়।

গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায় চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা রাশেদ খান। এ ঘটনায় গতকাল দুপুরে নিহত মেজর সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে নয়জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। আদালত মামলাটি গ্রহণ করে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (‌র‌্যাব) নির্দেশ দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

সিনহা হত্যা: ওসি প্রদীপ-লিয়াকতসহ তিনজন রিমান্ডে

আপডেট সময় ০৮:৫১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০