ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণ সময়ের দাবি: গণপূর্ত মন্ত্রী ব্যক্তিগত আক্রমণ দেউলিয়া রাজনীতির বহিঃপ্রকাশ: প্রিন্স নিজের মেয়েকে উত্ত্যক্তের অভিযোগ, গ্রাম্য সালিশে বাবাকে ৩৩ বেত্রাঘাত সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মামুনুল হকের ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী ফ্যাসিবাদের পক্ষে অবস্থানকারীদের বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সুযোগ থাকা উচিত নয়: মাহফুজ

উল্কাপিণ্ড থেকে মিলবে ৫ হাজার কোটি টাকা, অতঃপর…

আকাশ নিউজ ডেস্ক:  

লোকেদের ঠকানোর জন্য প্রায়ই নিত্য নতুন ফন্দি বের করে প্রতারকেরা। বিভিন্ন ধরণের প্রতারণামূলক ঘটনা প্রায়শই সামনে আসে। তবে এবার ভারতের উত্তরাখণ্ডের রাজধানী দেহরাদুনে এক অদ্ভুত প্রতারণার ঘটনা। সেখানে এক অবসরপ্রাপ্ত সেনাকে উল্কাপিণ্ড থেকে কোটি টাকা (ভারতীয় রুপি) পাওয়ার লোভ দেখিয়ে প্রতারণা করে নেওয়া হল দেড় কোটি টাকা।

প্রতারিত ওই অবসরপ্রাপ্ত সেনা জানিয়েছেন, ২০১৭ সালে একটি সংস্থার এক ব্যক্তির সঙ্গে তার প্রথম দেখা হয়। ওই ব্যক্তি তাকে বলেছিলেন, জম্মু ও হিমাচলে তার যে ক্লায়েন্ট কাজ করে তার কাছে একটি উল্কাপিণ্ড আছে। তাকে বলা হয়েছিল ওই উল্কাপিণ্ডের বাজার মূল্য ৫ হাজার কোটি টাকা। কিন্তু ওই ক্লায়েন্ট সেটি মাত্র ১০ কোটি টাকায় বিক্রি করবেন। পাশাপাশি বলা হয় ওই উল্কাপিণ্ডের বৈজ্ঞানিক পরীক্ষায় প্রায় ১০ লক্ষ টাকা লাগবে।

কয়েকদিন খোঁজ খবর ও জিজ্ঞাসাবাদের পর ওই জওয়ান বিভিন্নভাবে প্রায় দেড় কোটি টাকা ওই সংস্থাকে দেন। কিন্তু পরে তিনি বুঝতে পারেন এটা গোটাটাই ধাপ্পাবাজি। অগ্যতা উপায় না পেয়ে শেষে তিনি এই জালিয়াতির কেস নিয়ে পুলিশের দ্বারস্থ হন।

দেহরাদুনের ডিআইজি অরুণ মোহন জোশি জানিয়েছেন, ওই অবসরপ্রাপ্ত জওয়ান পুরো ঘটনার বিষয়ে পুলিশকে জানিয়েছেন, সর্বস্বান্ত হওয়ার পরেও ওই জওয়ান কোনও উল্কাপিণ্ড পাননি বা টাকাও ফেরত পাননি। পুলিশ আপাতত সলিম নামে এক ব্যক্তি সহ মোট ৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছে বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত

উল্কাপিণ্ড থেকে মিলবে ৫ হাজার কোটি টাকা, অতঃপর…

আপডেট সময় ০৭:০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০