ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল আয়োজন করবে বিসিবি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনাভাইরাসের জেরে স্তব্ধ বাংলাদেশের ক্রিকেট। মহামারীর প্রকোপে স্থগিত হয়েছে ডিপিএলসহ বাংলাদেশের গুটি কয়েক দ্বিপাক্ষিক সিরিজ। তবে মারণ ভাইরাসের প্রকোপ কাটিয়ে অনুশীলনে ফিরছেন টাইগার ক্রিকেটাররা। এছাড়াও করোনা পরিস্থিতির উন্নতি না হলেও ডিসেম্বর-জানুয়ারির মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনে বদ্ধপরিকর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সাধারণ সুচি মতে চলতি বছরের নভেম্বরে আয়োজনের কথা ছিল ফ্র্য্রঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টটি। তবে ওই সময়ের মধ্যে করোনা ভাইরাসের আগ্রাসন থামবে বলে মনে হচ্ছে না। বিসিবি অবশ্য বলছে নভেম্বরে সম্ভব না হলে ডিসেম্বর-জানুয়ারিতে এই লীগের আয়োজন করতে চায় তারা।

বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনিস বলেন, ‘বিপিএল আয়োজনের জন্য সর্বাত্মক চেস্টা চালাবে বিসিবি। আমাদের দেশে করোনা পরিস্থিতি এখনো শেষ হয়নি। ডিসেম্বর-জানুয়ারিতে আমাদের একটি স্লট আছে। ওই সময় আমরা সবাই চেস্টা করব বিপিএল আয়োজনের।’

তিনি বলেন, ‘এটি আমাদের ঘরোয়া টুর্নামেন্ট হলেও এখানে অনেক আন্তর্জাতিক খেলোয়াড় ও বিদেশী স্টাফরা অংশ নিয়ে থাকেন। এমন মহামারি চলাকালে বিদেশীরা আদৌ আমাদের দেশে আসবে কিনা সেটি নিয়ে কিছুটা সন্দেহ রয়েছে।’

বড় প্রশ্ন হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো টুর্নামেন্টের জন্য প্রস্তুত কিনা। করোনা পরিস্থিতি অনেক ব্যবসায়ীকে আর্থিকভাবে ধ্বংস করে দিয়েছে। ইউনুস বলেন, ‘ফ্র্যাঞ্চাইজিগুলো টুর্নামেন্টের জন্য প্রস্তুত কিনা তা আমরা জানিনা। সত্যিকার অর্থে বিপিএল নিয়ে আমরা এখনো কথাবার্তা শুরু করিনি। আশা করছি সেপ্টেম্বরে আমরা এটি নিয়ে আলোচনা করব। আমাদেরকে দেশের করোনা পরিস্থিতিরি উপরও নজর রাখতে হবে এবং অপেক্ষা করতে হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল আয়োজন করবে বিসিবি

আপডেট সময় ০৯:১০:১২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০