ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

সুশান্তের মৃত্যুতে সিবিআই তদন্তের সুপারিশ বিহার সরকারের

আকাশ বিনোদন ডেস্ক : 

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে এবার তদন্তভার যেতে পারে সিবিআই-এর হাতে। আজ মঙ্গলবার সিবিআই তদন্তের সুপারিশ করল বিহার সরকার। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার একটি সর্বভারতীয় টিভি চ্যানেলকে বলেছেন, সুশান্তের পরিবার যেহেতু সম্মতি দিয়েছে, তাই বিহারে দায়ের হওয়া এফআইআর-এর ভিত্তিতে সিবিআই তদন্তের সুপারিশ করা হয়েছে।

তবে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সিবিআই তদন্তের দাবি আগেই খারিজ করে দিয়েছিলেন।

সূত্রের খবর, আজ সকালে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে ফোন করেন সুশান্তের বাবা কে কে সিংহ। মুখ্যমন্ত্রীকেও সিবিআই তদন্তের অনুরোধ জানান। তার পরেই বিহারের জেডিইউ সরকার সিবিআই তদন্তের সুপারিশের সিদ্ধান্ত নেয়।

গত ১৪ জুন মুম্বইয়ের ফ্ল্যাটে উদ্ধার হয় সুশান্তের ঝুলন্ত দেহ। তার পর থেকেই সিবিআই তদন্তের দাবি জোরালো হচ্ছিল বিহারে। তাতে যোগ দিয়েছিলেন সুশান্তের বাবা কে কে সিংহ-ও। মুম্বাই পুলিশ কার্যত কিছুই করছে না বলে অভিযোগ তুলেছিলেন।

গত কয়েক দিনে বিহার সরকারের উপর সেই চাপ আরও বেড়েছে। সুশান্তের বাবা গতকাল সোমবারও একটি ভিডিও বার্তায় বলেছেন, গত ২৫ ফেব্রুয়ারি আমি বান্দ্রা থানার পুলিশকে জানাই যে আমার ছেলের জীবন বিপন্ন। তার পর ১৪ জুন ছেলের মৃত্যু হল। ছেলের মৃত্যুর পর ফেব্রুয়ারিতে অভিযোগে যাদের নাম ছিল, তাদের বিরুদ্ধে তদন্তের কথা বলেছিলাম। কিন্তু ঘটনার ৪০ দিন পরেও কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি। তাই আমি পাটনা পুলিশে এফআইআর দায়ের করেছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সুশান্তের মৃত্যুতে সিবিআই তদন্তের সুপারিশ বিহার সরকারের

আপডেট সময় ১১:১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০