ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা ‘রিফাইন্ড’ বা অন্য নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না : তথ্য উপদেষ্টা গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক ১৩ পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করল বিরোধী দল ১১ বছর পর রায়, বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

বুধবার বাংলাদেশের ক্রিকেটারদের পরামর্শ দেবেন কার্স্টেন

আকাশ স্পোর্টস ডেস্ক: 

অভিজ্ঞতা ও টিপস পেতে বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কার্স্টেনের সঙ্গে আগামীকাল (বুধবার) ভার্চুয়াল সভায় যোগ দিবে বাংলাদেশের ক্রিকেটাররা। করোনা মহামারী চলাকালে ভার্চুয়াল সভার মাধ্যমে সাপোর্টিং স্টাফদের সঙ্গে যুক্ত ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। এবার এ তালিকায় নতুন মুখ হিসেবে যুক্ত হতে যাচ্ছেন ২০১১ সালে ভারতকে বিশ্বকাপের শিরোপা পাইয়ে দেয়া দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার গ্যারি কার্স্টেন ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান মঙ্গলবার সংবাদমাধ্যমকে বলেছেন, ‘বুধবার ক্রিকেটারদের সঙ্গে তার একটি বৈঠক হবে। সাধারণত ক্রিকেটারদের সঙ্গে কোচদের ভার্চুয়াল যোগাযোগ ছিল। সুতরাং আমরা চিন্তা করলাম কার্স্টেন আমন্ত্রণ জানালে ভালো হবে। এর দ্বারা খেলোয়াড়রা বআরো বেশি লাভবান হবে। তারা কার্স্টেনের কাছ থেকে বিভিন্ন ধারণা ও টিপস পাবে, কারণ আপনারা জানেন উপমহাদেশে তার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।’

আগে বাংলাদেশ দলের পরামর্শক হিসেবে কাজ করা কার্স্টেন এমনিতেই পরিচিত মুখ। ২০১৮ সালে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করা স্টিভ রোডসকে নিয়োগ দেয়া হয়েছিল তার পরামর্শেই।

করোনাভাইরাসের মধ্যেই সম্প্রতি দেশের ৫টি ভেন্যুতে বিসিবির ব্যবস্থাপনায় ব্যক্তিগত অনুশীলন শুরু করেছে কিছু কিছু ক্রিকেটার। ওই অনুশীলনে ১৪ জন খেলোয়াড় অংশ নেন। বিষয়টি এতটাই পছন্দনীয় হয়েছে যে আরো অধিক ক্রিকেটার ব্যক্তিগত অনুশীলনে আগ্রহ প্রকাশ করেছে। ঈদের ছুটির পর আগামী ৮ আগস্ট থেকে শুরু হবে নতুন সেশন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি

বুধবার বাংলাদেশের ক্রিকেটারদের পরামর্শ দেবেন কার্স্টেন

আপডেট সময় ০৯:৩৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০