ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শনিবার অনুশীলনে ফিরবেন ক্রিকেটাররা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ঈদুল আজহার জন্য এক সপ্তাহের বিরতি শেষে শনিবার থেকে ক্রিকেটাররা তাদের ব্যক্তিগত প্রশিক্ষণ কার্যক্রম আবার শুরু করতে চলেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ঈদের আগে এই কর্মসূচিতে মোট ১৪ জন ক্রিকেটার যোগ দিয়েছিলেন। দেশের পাঁচটি আলাদা ক্রিকেট ভেন্যুতে তারা ব্যক্তিগত ট্রেইনিং করেন।

রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনে অংশ নেন মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও তাসকিন আহমেদ। খুলনায় নুরুল হাসান সোহান ও মেহাদী হাসান, সিলেটে সৈয়দ খালেদ ও নাজমুল হোসেন শান্ত এবং চট্টগ্রামে নাঈম হাসান অনুশীলন করেন।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘ব্যক্তিগত অনুশীলন কার্যক্রম শনিবার থেকে পুনরায় শুরু হবে। খেলোয়াড়রা ঈদের আগে যেমন করে অনুশীলন করেছেন তেমন করেই তারা করবেন। আমি আশা করি, এবার আরও বেশি খেলোয়াড় এতে যোগ দেবেন।’

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে শ্রীলঙ্কার সাথে তিনটি টেস্টের স্থগিত হওয়া সিরিজের আয়োজনের জন্য বিসিবি আলোচনা করছে। সিরিজটি জুলাই-আগস্টে হওয়ার কথা ছিল। পরে, করোনাভাইরাসের পরিস্থিতির কারণে সিরিজটি স্থগিত করা হয়েছিল।

এ সিরিজ স্থগিতের পরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপও পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়।

আইসিসির এ সিদ্ধান্তের পরে, বিসিবি এবং ক্রিকেট শ্রীলঙ্কা অক্টোবরে সিরিজটি আয়োজনের জন্য আলোচনা শুরু করে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বাগতিক শ্রীলঙ্কা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শনিবার অনুশীলনে ফিরবেন ক্রিকেটাররা

আপডেট সময় ১১:২৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০