ঢাকা ১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আইপিএল’র ফাইনাল ১০ নভেম্বর

আকাশ স্পোর্টস ডেস্ক:

অবশেষে কেটে গেল সব ধরনের অনিশ্চয়তা। সকল জটিলতার অবসান ঘটিয়ে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে থাকা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টির ত্রয়োদশ আসর। টুর্নামেন্টের শুরু ও ফাইনালের আনুষ্ঠানিক দিন তারিখও ঘোষণা করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল।

রবিবার ভিডিও কনফারেন্সে আইপিএল’র ত্রয়োদশ আসর নিয়ে দীর্ঘ বৈঠক শেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে জানানো হয়, ১৯ সেপ্টেম্বর শনিবার থেকে সংযুক্ত আরব আমিরাতের মাঠে আইপিএল-২০২০ এর বল মাঠে গড়াবে।

১০ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ৫৩ দিনের টুর্নামেন্ট। এর আগে সম্ভাব্য সূচিতে ৮ নভেম্বর ফাইনালে হতে পারে বলে জানানো হয়েছিল।
প্রাথমিকভাবে ঠিক হয়েছে আসরের সব ম্যাচ হবে দুবাই, শারজা এবং আবু ধাবিতে। তবে প্রয়োজনে তা পরিবর্তন হতে পারে।

টুর্নামেন্টের ১০টি ম্যাচ হবে দিনে। বাকি সব ম্যাচ হবে রাতে। প্রতিটি ম্যাচের সম্প্রচার ৩০ মিনিট করে এগিয়ে আনা হয়েছে। দিনের ম্যাচগুলো বাংলাদেশ সময় বিকাল ৪টা থেকে শুরু হবে। রাতের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা থেকে।

এ বছর আটটি দল লড়াই করবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে ধনী টুর্নামেন্টের শিরোপার জন্য।

বিসিসিআই’র বিবৃতিতে আরও জানানো হয়, ছেলেদের আইপিএলের পাশাপাশি আরব আমিরাতেই নারী টি-টোয়েন্টি চ্যালেঞ্জার সিরিজও অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে তিনটি দল থাকবে। আইপিএলের প্লে-অফের সপ্তাহেই হবে নারীদের টুর্নামেন্ট। খুব দ্রুতই তিনটি দলকে নিয়ে বৈঠক ডাকা হবে বলে জানানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আইপিএল’র ফাইনাল ১০ নভেম্বর

আপডেট সময় ০৮:৫৮:৩২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০