ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

অর্থ আত্মসাতের অভিযোগে যমুনা ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

প্রতারণার মাধ্যমে গ্রাহকদের ১২ কোটি ১৬ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে যমুনা ব্যাংক বগুড়া শাখার সাবেক ব্যবস্থাপক সাওগাত আরমানকে (৪২) গ্রেফতার করা হয়েছে।

বর্তমান ব্যবস্থাপকের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক বগুড়া সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় তাকে বগুড়া শাখা থেকে গ্রেফতার করেন।

বুধবার দুপুরে তার বিরুদ্ধে মামলার পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম ও ব্যাংক সূত্র জানায়, সাওগাত আরমান রংপুর শহরের জেএল রায় রোডের মোহতাসিম বিল্লাহর ছেলে। তিনি বগুড়া শহরের বড়গোলা মোড়ে যমুনা ব্যাংক বগুড়া শাখায় ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন।

প্রায় এক সপ্তাহ আগে ঢাকায় বদলি হন। এখানে থাকাকালে তিনি বিভিন্ন সময় জালিয়াতির মাধ্যমে এক গ্রাহকের টাকা অন্য গ্রাহকের হিসাবে স্থানান্তর করেন।

এর পর ওই টাকা নিজ হিসাবে স্থানান্তর করে আত্মসাৎ করতে থাকেন। এভাবে সাওগাত আরমান ১২ কোটি ১৬ লাখ টাকা আত্মসাৎ করেন।

বর্তমান ব্যবস্থাপক মিজানুর রহমান দায়িত্ব নেয়ার পর এ আত্মসাতের ঘটনা টের পান। তিনি বিষয়টি ব্যাংকের প্রধান কার্যালয়ে অবহিত করার পর দুদক বগুড়া সমন্বিত কার্যালয়ে অবহিত করেন। তদন্ত করে কর্মকর্তারা আত্মসাতের সত্যতা পান।

সাওগাত আরমান মঙ্গলবার বগুড়া শাখায় আসেন। সন্ধ্যার দিকে দুদক কর্মকর্তারা তাকে গ্রেফতার করে সদর থানায় রাখেন।

বুধবার সকালে তাকে দুদক কার্যালয়ে নেয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম তার বিরুদ্ধে মামলা করেন।

দুদক কর্মকর্তা জানান, দুপুরে সাওগাত আরমানকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

অর্থ আত্মসাতের অভিযোগে যমুনা ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

আপডেট সময় ০৩:৫৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০