ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারত বোর্ডের সমালোচনায় যুবরাজ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

দারুণ বিদায়ী সংবর্ধনা চাননি। তার পরিবর্তে চেয়েছিলেন প্রাপ্য সম্মান দেওয়া হোক তাকে, দেওয়া হোক যোগ্য মর্যাদা। সে সব কিছুই পাননি ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিংহ। উল্টো ক্যারিয়ারের শেষের দিকে বোর্ড তার প্রতি যে মনোভাব দেখিয়েছে, তা যুবির কাছে অপেশাদারিত্ব বলেই মনে হয়েছে।

গত বছর বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের পরদিনই অবসর নেন যুবরাজ। কাউকে আগাম টের পেতে দেননি। এক বছর হয়ে গিয়েছে তিনি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। কিন্তু বোর্ড তার সঙ্গে যে ব্যবহার করেছে, তাতে এখনও এই মারকুটে ব্যাটসম্যানের বুকে রক্তক্ষরণ হয়।

এক সাক্ষাৎকারে যুবি বলেছেন, ‘আমি কিংবদন্তি নই। কিন্তু সততার সঙ্গে ক্রিকেট খেলেছি। আমি খুব একটা টেস্ট ক্রিকেট খেলিনি ঠিকই। টেস্ট ক্রিকেটে যাদের রেকর্ড ভাল, তাদেরকেই কিংবদন্তি বলা হয়। তাই বোর্ড কাদের সংবর্ধনা দেবে সেটা একান্তই বোর্ডের ব্যাপার। তবে আমার সঙ্গে বোর্ড যে ব্যবহার করেছে, তা অপেশাদারিত্বেরই পরিচয় রাখে।’

৪০টি টেস্ট ম্যাচ খেলেছেন যুবি। ওয়ানডে খেলেছেন ৩০৪টি। ২০১১ বিশ্বকাপে তিনিই ছিলেন ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’। ২০০৭ টি টোয়েন্টি বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডকে মারা ছ’টি ছক্কা এখনও ভুলতে পারেন না ক্রিকেটভক্তরা। সেই যুবরাজ বলছেন, ‘গৌতম গম্ভীর দুটো বিশ্বকাপ জিতেছে। ওকে যোগ্য সম্মান দেওয়া হোক। টেস্ট সুনীল গাভাস্কারের পর সেরা ম্যাচ উইনার বীরেন্দ্র শেওয়াগ। বীরু, ভিভিএস, জাহিরকে সঠিক সম্মান দেওয়া হোক।’ জাহির খান, হরভজন সিংহের মতো ক্রিকেটারদের সঙ্গেও বোর্ড সঠিক আচরণ করেনি বলে মনে করেন যুবরাজ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভারত বোর্ডের সমালোচনায় যুবরাজ

আপডেট সময় ১০:০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০