ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

অতীত ভুলে দৃঢ়ভাবে মাঠে ফিরতে চান সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছেন, ভবিষ্যতে মানুষ তাকে আর কোনো ভুল করতে দেখবে না। সাকিব আল হাসান বর্তমানে যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানদের সাথে সময় কাটাছেন।

জুয়াড়িদের সাথে যোগাযোগের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানানোর কারণে গত বছর আইসিসি তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে। সেখানে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা আছে। এ শাস্তির সময় শেষে সাকিব সামনের অক্টোবরেই মাঠে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোতে দেয়া সাক্ষাৎকারে বাঁ-হাতি অলরাউন্ডার বলেছেন, ভবিষ্যতে মানুষ আমাকে খুব বেশি ভুল করতে দেখবে না। আমার জীবন অনেক বদলে গেছে। আমি এখন বিবাহিত ও আমার দুটো সন্তান আছে। আমার মেয়েরা আমার জীবনকে অনেক বদলে দিয়েছে।

যেদিন চলে গেছে তা নিয়ে না ভেবে সাকিব অতীত ভুলে গিয়ে সামনের দিনে খেলার মাঠে আরও দৃঢ়ভাবে ফিরে আসার বিষয়ে মনোযোগী হতে চান। ভালোভাবে ক্রিকেটে ফিরে আসাই তার সকল ভুলত্রুটি মুছে দেবে বলে বিশ্বাস করেন এ অলরাউন্ডার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

অতীত ভুলে দৃঢ়ভাবে মাঠে ফিরতে চান সাকিব

আপডেট সময় ০৯:৫৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০