ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ব্যাট হাতে ঘাম ঝরালেন মুশফিক

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে সম্ভবত মুশফিকুর রহিমই বেশি ‘সিরিয়াস’। করোনা-বৃষ্টি কিছুতেই থেমে নেই তার অনুশীলন। করোনাকালে যখন ঘরে বাইরে যাওয়া মানা তখন ঘরেই চালিয়ে গেছেন ফিটনেস অনুশীলন। তিনিই সবার আগে বিসিবিতে অনুশীলনের জন্য আবেদন করেছিলেন। প্রথমদিকে তার আবেদনে বিসিবি সাড়া না দিলেও পরে অনুশীলনের সব ব্যবস্থা করে দিয়েছে।

মিরপুরে এখন চলছে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন। যার যেদিন শিডিউল সেদিন আসছেন ট্রেনিং করতে। সেদিন বৃষ্টির মধ্যে অনুশীলন করতে দেখা গিয়েছিল মুশফিক। শনিবার মিরপুরে অনুশীলন করেছেন মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও মোহাম্মদ মিথুন। এদিন সবার আগেই মাঠে হাজির হন মুশফিক। এমনকি মাঠকর্মীদেরও আগে।

করোনা পরিস্থিতিতে ক্রিকেটারদের জন্য আলাদা আলাদা প্র্যাক্টিস সেশনের ব্যবস্থা করেছে বিসিবি। ষষ্ঠ দিনের অনুশীলনে নির্ধারিত সময়ে অনুশীলন করেছেন মুশফিকুর রহিম। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে সকাল ৯টা থেকে ঘণ্টাখানেক ব্যাটিং করেন মুশফিক। এরপর মূল মাঠে আধা ঘণ্টা রানিং করেন।

পরের সেশনে মাঠে নামেন মোহাম্মদ মিথুন। বিসিবি ট্রেইনারের তত্ত্বাবধানে রানিং সেশনে ঘাম ঝরান তিনি। পরে যোগ দেন ইমরুল কায়েস। এদিন সকালে অনুশীলনের কথা থাকলেও আসেননি পেসার শফিউল ইসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

ব্যাট হাতে ঘাম ঝরালেন মুশফিক

আপডেট সময় ০৭:১৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০