ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নকল মাস্ক সরবরাহ: শারমিন তিন দিনের রিমান্ডে

আকাশ জাতীয় ডেস্ক:

নকল এন-৯৫ মাস্ক সরবরাহের অভিযোগে বঙ্গবন্ধু মেডিকেল কর্তৃপক্ষের করা মামলায় অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক ও ছাত্রলীগের সাবেক নেত্রী শারমিন জাহানকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড পেয়েছে পুলিশ।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে শারমিনকে সিএমএম আদালতে তুলে রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ। শুনানি শেষে ঢাকার মুখ্য হাকিম মাঈনুল হোসেনের আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা করে বঙ্গবন্ধু মেডিকেল কর্তৃপক্ষ। সেই মামলায় গতকাল রাত সাড়ে ১০টার দিকে ডিএমপির গোয়েন্দা পুলিশের একটি টিম শারমিনকে গ্রেপ্তার করে। পরে তাকে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে।

শনিবার শারমিনকে আদালতে তুলে রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ১টা ৫০ মিনিটের দিকে একটি মাইক্রোবাসে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

করোনা রোগীদের সেবায় নিয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের ‘নকল’ মাস্ক সরবরাহ করেন ছাত্রলীগের সাবেক নেত্রী শারমিন জাহান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার। তার প্রতিষ্ঠান অপরাজিতা ইন্টারন্যাশনাল বঙ্গবন্ধু মেডিকেলে ১১ হাজার মাস্ক সরবরাহের অনুমতি পেয়েছিল। তবে নকল মাস্ক দেয়ার অভিযোগ এনে শারমিন জাহানের বিরুদ্ধে মামলা করে বিএসএমএমইউ কর্তৃপক্ষ। মামলায় একমাত্র আসামি করা হয়েছে শারমিন জাহানকে।

মামলায় বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শারমিন জাহানকে ১৮ জুলাই কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল। শারমিন ২০ জুলাই দেয়া জবাবে ‘দুঃখ প্রকাশ’ করেন, যা দোষ স্বীকারের শামিল। মামলায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শারমিনের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নকল মাস্ক সরবরাহ: শারমিন তিন দিনের রিমান্ডে

আপডেট সময় ০৪:৪০:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০