ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্রিকেটের পরিবর্তিত নিয়মে হতাশ তাসকিন

আকাশ স্পোর্টস ডেস্ক:

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আমুল পরিবর্তন এসেছে ক্রিকেটে। কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে বল শাইনিংয়ে লালার ব্যবহার নিষিদ্ধ করা সহ অনেক নতুন নিয়ম জারি করেছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির নতুন করা সব নিয়মে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বোলাররা, বিশেষত পেসাররা। পরিবর্তিতে নিয়মে হতাশ টাইগার পেসার তাসকিন আহমেদ জানালেন পেসারদের বিপক্ষে যাচ্ছে সব নিয়ম-কানুন।

বাংলাদেশ দলের দ্রুততম বোলার হিসেবে পরিচিত তাসকিন আহমেদ। তবে দীর্ঘদিন ধরে রয়েছেন জাতীয় দলের বাইরে। সবশেষ ২০১৭ সালে ওয়ানডে খেলেছেন ২০১৭ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকায়।

এরপর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে গিয়ে চোটে পড়ে আবারও ছিটকে যান দল থেকে। দীর্ঘ এই সময়ে নিজের সঙ্গে লড়াই করেছেন, লড়াই করেও জাতীয় দলে ফেরার আগে বাধা পড়ে তার।

তবে এবার আর চোট নয়, অদৃশ্য করোনাভাইরাসের সঙ্গে লড়ছে ক্রিকেট। বদলে গেছে বেশ কিছু নিয়ম-কানুন। বিশেষ করে পেসারদের বড় অস্ত্র রিভার্স-সুইং এর জন্য বলে থুথু ব্যবহারের নিয়ম আর নেই ক্রিকেটে।

তাই বিপাকেই পড়তে হবে পেসারদের। তাসকিনও মনে করছেন এটা কঠিন হবে তবে নতুন কোনো কিছু অপেক্ষা করছে এটিও মনে করে দিলেন তিনি।

‘দিন যত যাচ্ছে পেসারদের বিপক্ষেই যাচ্ছে সব নিয়ম কানুন। এখনো শাইন করা কমে যাচ্ছে কারণ থুতু লাগানো যাবেনা। তো পুরোনো বলে রিভার্স সুইং এর জন্য থুতু টা অনেক বড় ইস্যু। যেহেতু এই নিয়মটা বন্ধ হচ্ছে অবশ্যই সামনে হয়তো শাইন করার জন্য অন্য কোন পদ্ধতি বের হবে।’

নতুন এই নিয়ম আসার পর ইংল্যান্ড-উইন্ডিজ টেস্ট খেলছে। এই টেস্টে স্টুয়ার্ট ব্রড, জিমি এন্ডারসনরা বল শাইন করছেন ভিন্ন পদ্ধতিতে। তাসকিন তাই আশা করছেন, নিজেরাও মানিয়ে নিতে পারবেন দ্রুত।

‘নতুন নিয়মের পর ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দেখলাম সবাই হাত মেলাচ্ছে ভিন্নভাবে, বল শাইন হচ্ছে ভিন্নভাবে। আশা করি আমাদেরও যখন খেলা শুরু হবে কোন না কোন ভিন্ন উপায় বের হবে। এসবের মাধ্যমেই মানিয়ে নিতে হবে। পেসারদের জন্য একটু কঠিন তবুও মানিয়ে নেওয়ায় শিখতে হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ক্রিকেটের পরিবর্তিত নিয়মে হতাশ তাসকিন

আপডেট সময় ১০:১৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০