ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১৯ সেপ্টেম্বর শুরু আইপিএল

আকাশ স্পোর্টস ডেস্ক:

অনেক জলঘোলার পর শুরু হতে যাচ্ছে আইপিএল। ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এবারের আসর। জানিয়ে দিলেন আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ পটেল।

টি-টোয়েন্টি বিশ্বকাপ পরের বছরে পিছিয়ে যাওয়ার পরই আইপিএল হওয়ার সম্ভাবনা জোরাল হয়েছিল। ভারতীয় ক্রিকেট বোর্ড সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে আইপিএল আয়োজনের কথা ভাবছিল বলে শোনা যাচ্ছিল ক্রিকেটমহলে। বোর্ড সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েও দিয়েছিল যে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে আইপিএল। অবশেষে, আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেলও সেটাই ঘোষণা করলেন। সংবাদ সংস্থাকে তিনি শুক্রবার জানালেন যে ১৯ সেপ্টেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে হবে আইপিএল।

আট ফ্র্যাঞ্চাইজিকে বোর্ডের তরফে আইপিএলের দিনক্ষণ জানানো হয়েও গিয়েছে। তবে আইপিএলের সূচি এখনও স্থির হয়নি। পরের সপ্তাহে বৈঠকে বসবে আইপিএলের গভর্নিং কাউন্সিল। তখনই চূড়ান্ত হবে সূচি। তবে আইপিএল শুরুর প্রায় মাসখানেক আগে সমস্ত দল পৌঁছে যাবে মরুদেশে। সেখানেই চলবে প্রস্তুতি। সূত্রের খবর, করোনাভাইরাসের দাপটে প্রতিযোগিতা মোটেই ছোট করা হচ্ছে না। মোট ৬০ ম্যাচই হবে দুবাই, শারজা ও আবু ধাবিতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

১৯ সেপ্টেম্বর শুরু আইপিএল

আপডেট সময় ১০:০৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০