ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফজলুর রহমান মুক্তিযুদ্ধে নিজের অবদান বলতে গিয়ে অন্যের অবদানকে হাতুড়িপেটা করেছেন :শফিকুর রহমান মুক্তিযুদ্ধের সঙ্গে গণঅভ্যুত্থানের তুলনা করা অন্যায় : ফজলুর রহমান ভারতীয় ভিসা-সংক্রান্ত বিষয়ে দ্রুতই ইতিবাচক পরিবর্তন আসবে : পররাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের অনেকেই আমাকে ‘ফজা পাগলা’ বলে ডাকে: সংসদে ফজলুর রহমান কোদাল দিয়ে কুপিয়েই দাদি-ফুফুসহ ৩ জনকে হত্যা করে আকাশ থানায় মামলা করতে গিয়ে হয়রানি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ-জ্বালানি ইতিহাসে নতুন অধ্যায়ে বাংলাদেশ ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর রাজধানীতে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ এনসিপির নুসরাতের মনোনয়ন গ্রহণ করবে ইসি, আপিল না করার সিদ্ধান্ত

ঈদের পর টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প

আকাশ স্পোর্টস ডেস্ক:  

করোনাভাইরাসের প্রকোপের মধ্যেই অল্প পরিসরে নির্দিষ্ট ক’জন ক্রিকেটারদের জন্য অনুশীলনের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আপাতত ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন চললেও দেশের করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ঈদের পরেই কন্ডিশনিং ক্যাম্প শুরু করতে চায় বিসিবি।

ক্রিকেট খেলুড়ে দলগুলোর মধ্যে ভারত ছাড়া বিশ্বের প্রায় প্রতিটি দলই মাঠে নেমে পড়েছে। করোনার মধ্যেই অনুশীলন শুরু করেছেন টাইগার ক্রিকেটাররাও। তবে বিসিবির তত্ত্বাবধায়নে আপাতত ব্যক্তিগত অনুশীলন সারছেন ১১ জন ক্রিকেটার। বাকিরা নিজ বাসায় ফিটনেস নিজে কাজ করছেন।

যেহেতু চলতি বছরের এশিয়া কাপ ও বিশ্বকাপ স্থগিত হয়ে গেছে, সেহেতু বোর্ড চাচ্ছে দ্বিপাক্ষিক কোন সিরিজ আয়োজন করতে। তার জন্য আগে মাঠে ফিরতে হবে ক্রিকেটারদের। এমন ভাবনা থেকে আসন্ন ঈদের পর দলীয় অনুশীলন শুরু করার কথা ভাবছে টাইগার বোর্ড। তবে তার জন্য চলমান পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হতে হবে।

এ প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘আমরা আশায় ছিলাম শেষ পর্যন্ত হয়তো টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। কিন্তু তা হচ্ছে না, এশিয়া কাপও হলো না। সব মিলিয়ে এখন হতাশই বলতে পারেন। তবে আমরা বসে নেই। চেস্টা করছি সিরিজ আয়োজনের।’

‘তার আগে পরিস্থিতি ভালো হলে আয়োজন করবো জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প। যদিও বলতে হচ্ছে ক্যাম্প আয়োজন করতে হলে পরিস্থিতির উন্নতি হওয়া প্রয়োজন। নয়তো এত ক্রিকেটারকে নিয়ে ঝুঁকি নেয়া যাবে না।’- সাথে যোগ করেন আকরাম।

গুঞ্জন আছে ঢাকার অবস্থা একটু বেশিই ঝুঁকিপূর্ণ হওয়াতে অন্য কোন শহরে অনুশীলন করার ইচ্ছে আছে বিসিবির। তবে এমন খবর উড়িয়ে দিলে আকরাম, ‘যদি পরিস্থিতির উন্নতি হয় তাহলে আমরা ক্যাম্প মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়মেই করবো। ঢাকার বাইরে করার চিন্তা করছি না এখনই। আামরা চাইছি ক্যাম্প হলে ঢাকাতেই হোক।’

Tag :
আপলোডকারীর তথ্য

ফজলুর রহমান মুক্তিযুদ্ধে নিজের অবদান বলতে গিয়ে অন্যের অবদানকে হাতুড়িপেটা করেছেন :শফিকুর রহমান

ঈদের পর টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প

আপডেট সময় ০৯:১৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০