ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বৃষ্টির কারণে ইনডোরে অনুশীলন মিথুন-রানার

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বিসিবিতে ক্রিকেটারদের অনুশীলন শুরু হয়েছে গত ১৮ জুলাই (রবিবার)। ওইদিনই আউটডোর অনুশীলন করতে পেরেছিলেন ক্রিকেটাররা। সেদিন অনুশীলন করেছিলেন মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন ও শফিউল ইসলাম।

কিন্তু পরদিন থেকেই শুরু হয়ে যায় বৃষ্টি। টানা বৃষ্টিতে মাঠ অনুশীলনের উপযোগী না থাকায় আপাতত ইনডোরেই অনুশীলন করতে হচ্ছে ক্রিকেটারদের। বুধবারও ছিল বৃষ্টি। তাই এদিনও ইনডোরে অনুশীলন করেছেন ক্রিকেটাররা।

বুধবার অনুশীলন করেছেন মোহাম্মদ মিথুন ও মেহেদী হাসান রানা। তবে এদিন ইমরুল কায়েসের অনুশীলন করার কথা থাকলেও ব্যক্তিগত কারণে আসেননি।

দিনের শুরুতে অনুশীলন করেন মেহেদী হাসান রানা। বিসিবির নির্ধারিত সূচি অনুযায়ী সকাল ৯টয় জিমনেসিয়ামে এসে ৩০ মিনিটের মতো ফিটনেস নিয়ে অনুশীলন করেন।

মিথুন রানিং ও ব্যাটিং অনুশীলন করেছেন। ইনডোরে ব্যাটিং অনুশীলন করেন। আর বৃষ্টির কারণে একাডেমির মাঠে পানি জমায় জিমের ভেতরেই কিছুক্ষণ রানিং করেন। রানিং সেশন শেষে ইনডোরে বোলিং মেশিনে প্রায় দেড় ঘণ্টার মতো ব্যাট হাতে ঘাম ঝরিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

বৃষ্টির কারণে ইনডোরে অনুশীলন মিথুন-রানার

আপডেট সময় ০৯:৩০:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০