ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আগস্টে তিনটি টি-টোয়েন্টি খেলতে পারে ভারত-দক্ষিণ আফ্রিকা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যাওয়ার পর আইপিএলের সম্ভাবনা জোরালো হয়েছে। সেপ্টেম্বরের শেষ থেকে নভেম্বরের গোড়ার মধ্যে আইপিএল করার ভাবনা রয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই)। কিন্তু তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগস্টে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারেন বিরাট কোহলিরা।

মার্চে করোনাভাইরাসের কারণে লকডাউন শুরুর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু, কোভিড-আবহে সেই সিরিজ বাতিল করতে বাধ্য হয় দুই দেশের বোর্ড। তারপর শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতের সিরিজও বাতিল হয়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের বাতিল হওয়া সেই সিরিজ আগস্টে হতে পারে বলে বোর্ডের একটা অংশ দাবি করছে। যেখানে তিনটি ২০ ওভারের ম্যাচ খেলবে দুই দল। যদিও তা ফিউচার ট্যুর প্রোগ্রামের অন্তর্গত নয়।

করোনা মহামারীর পর ইংল্যান্ডে শুরু হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট। তিন ম্যাচের টেস্ট ক্রিকেটে অংশ নিচ্ছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। আগস্টের প্রথম সপ্তাহ থেকে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলবে ইংল্যান্ড। ভারতের এখন অবশ্য কোনো আন্তর্জাতিক সূচি নেই। বছরের শেষে অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা কোহলিদের। সেই কারণেই আইপিএলের আগে সিরিজ আয়োজনের সম্ভাবনা রয়েছে।

সূত্রের খবর, আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেটারদের শিবিরে যোগ দিতে বলা হবে। সেখানে ব্যাট-বলের সঙ্গে পুরনো সম্পর্ক ঝালিয়ে নেবেন ক্রিকেটাররা। কিন্তু, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ হলে তা খেলা হবে কোথায়? ভারতে করোনা পরিস্থিতি উদ্বেগজনক। সেই কারণেই আইপিএল দেশের বাইরে করতে চলেছে বোর্ড। ফলে, প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ যদি হয়ও তা ভারতে হওয়া কঠিন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

আগস্টে তিনটি টি-টোয়েন্টি খেলতে পারে ভারত-দক্ষিণ আফ্রিকা

আপডেট সময় ০৯:১০:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০