ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সেরা অলরাউন্ডার স্টোকস, তালিকার দ্বিতীয় সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক:  

করোনা পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হওয়ার পর ইংল্যান্ড তাদের ক্রিকেট মৌসুম শুরু করে দিয়েছে। আর মাঠে নেমেই নিজের জাত আরও একবার চেনালেন দেশটির সেরা অলরাউন্ডার বেন স্টোকস। প্রথম টেস্টে তার দুর্দান্ত পারফরম্যান্সের পর ইংলিশরা হারলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অতিমানবীয় এক ইনিংস খেললেন এই ডানহাতি।

স্টোকসের এমন ফর্ম নিয়ে আলোচনা চলছে পুরো ক্রিকেট বিশ্বে। প্রশংসা ঝরলো ভারতের সাবেক ওপেনার ও আলোচিত ধারাভাষ্যকার আকাশ চোপড়ার কণ্ঠেও। যেখানে ব্যাট-বলের নৈপুণ্যে স্টোকসকে বর্তমান বিশ্বের সব ফরম্যাটের সেরা অলরাউন্ডার হিসেবে বিবেচনার করছেন তিনি।

চলমান ম্যানচেস্টার টেস্টের প্রথম ইনিংসে স্টোকস ৩৫৬ বল খেলে ১৭৬ রান করেছেন। এটি তার সাদা পোশাকের ক্যারিয়ারে ১০ম সেঞ্চুরি।

আকাশ চোপড়া বলেন, ‘এই মুহূর্তে আমার মনে হয় সব ফরম্যাট মিলিয়ে বিশ্বের সেরা অলরাউন্ডার বেন স্টোকস। শেষ দুই বছরে তার টেস্টের ব্যাটিং গড় ৪৩ ও ওয়ানডের ৫৯। সব ফরম্যাটে তার বোলিং গড়ও অসাধারণ। ফলে কোনো সন্দেহ নেই সেই বর্তমানে সেরা অলরাউন্ডার।’

এদিকে স্টোকসের প্রশংসা করলেও আকাশ চোপড়ার চোখে তালিকার পরের দুটি অলরাউন্ডারের নাম বাংলাদেশের সাকিব আল হাসান ও ভারতের রবীন্দ্র জাদেজা। যদিও আইসিসি কর্তৃক এক বছরের নিষেধাজ্ঞায় রয়েছেন সাকিব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সেরা অলরাউন্ডার স্টোকস, তালিকার দ্বিতীয় সাকিব

আপডেট সময় ০৯:২৫:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০