ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

মিরপুরে গৃহকর্মী শিশুকে অমানবিক নির্যাতন, আটক ২

আকাশ জাতীয় ডেস্ক: 

মিরপুর রূপনগর এলাকায় ১০ বছর বয়সী এক গৃহকর্মীকে নির্যাতন করা হচ্ছে, এমন খবর পেয়ে পুলিশ ৯ নম্বর রোডের একটি বাড়ি থেকে এক শিশুকে উদ্ধার করেছে। ঘটনার পরপরই ওই বাসার গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ জুলাই) দুপুরের দিকে এ বিষয়ে কথা হয় রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদের সঙ্গে।

তিনি বলেন, ‘নির্যাতিত শিশুটির নাম আসিয়া (১০)। রূপনগর আবাসিক এলাকার ৯ নম্বর রোডের গৃহকর্তা সাজ্জাদুজ্জামান আজাদ ও গৃহকর্ত্রী শাহনাজের বাসায় গত এক বছর ধরে গৃহকর্মী হিসেবে কাজ করছে আসিয়া। শিশুটির বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায়।’

এ কর্মকর্তা বলেন, ‘আটক দম্পতি ওই শিশুটিকে অমানবিক নির্যাতন করেছে। তার সারা শরীরে নির্যাতনের চিহ্ন আছে। এছাড়া গরম পানি ঢেলে দেওয়ায় তার শরীরে ফোসকা পড়ে গেছে। আমরা প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে সকাল ১১টায় শিশুটিকে উদ্ধার করি। পরে চিকিৎসার জন্য তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির কাছ থেকে জানতে পেরেছি, কোনো কাজে ভুল হলেই খুন্তি দিয়ে তাকে মারধর করা হতো। এছাড়া আজকে তার পায়ে গরম পানি ঢেলে দিয়েছে। এতে তার পায়ে ফোসকা পড়েছে।’

তিনি আরও বলেন, ‘শিশুটির পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন ৪ ধারায় একটি মামলা করা হবে। মামলায় এ দম্পতিকে গ্রেফতার দেখিয়ে আগামীকাল আদালতে পাঠানো হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

মিরপুরে গৃহকর্মী শিশুকে অমানবিক নির্যাতন, আটক ২

আপডেট সময় ০৬:২৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০