ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আবার পাকিস্তান ক্রিকেট দলের স্পন্সর পেপসি

আকাশ স্পোর্টস ডেস্ক:  

প্রায় দুই দশক ধরে পাকিস্তান ক্রিকেট দলের প্রধান স্পন্সর ছিল কোমল পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান পেপসি। এ বছরের জুনে পেপসির সাথে চুক্তি শেষ পাকিস্তানের। তবে আবারো পেপসির সাথে এক বছরের জন্য চুক্তি নবায়ন করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৯৯০ এর দশক থেকে পাকিস্তান দলের স্পন্সর পেপসি।

পেপসির সাথে চুক্তি শেষ হবার পর নতুনভাবে স্পন্সরের খোঁজে ছিল পিসিবি। তাই বাধ্য হয়ে স্পন্সর ছাড়াই ইংল্যান্ড সফরে যায় পাকিস্তান ক্রিকেট দল।

তবে পাকিস্তান ক্রিকেটের সাথে যুক্ত হন দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির ফাউন্ডেশন। ফাউন্ডেশনের লোগো লাগিয়ে আগামী মাস থেকে শুরু হওয়া ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলার সিদ্বান্ত হয় জাতীয় দলের।

পেপসির সাথে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত চুক্তি নবায়ন করা হয়েছে। তাই আগামী বছরের মাঝামাঝি সময় পর্যন্ত পাকিস্তানের জার্সিতে থাকবে পেপসির লোগো।

পাকিস্তান ক্রিকেটের সাথে আবারো যুক্ত হতে পেরে খুশি পেপসির পাকিস্তানের মার্কেটিং ও ফ্র্যাঞ্চাইজি পরিচালক সাদ মুনাওয়ার খান। নতুন চুক্তি নিয়ে তিনি বলেন, ‘পাকিস্তান ক্রিকেটের সাথে আমাদের যাত্রাটা আরও লম্বা করতে পেরে আমরা গর্বিত। পাকিস্তান জাতীয় দলের মূল স্পন্সর এখন আমরা। পেপসি, পাকিস্তান ক্রিকেট এবং সমর্থকরা, আমরা সবাই এখন একটা পরিবারের অংশ। মাঠে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে চ্যাম্পিয়ন ক্রিকেটাররা আমাদের মুখে হাসি ফোটাবে, সেই প্রত্যাশাই রইল।’

পিসিবির কমার্শিয়াল ডিরেক্টর বাবর হামিদ বলেন, ‘সেই নব্বইয়ের দশক থেকে আমাদের সঙ্গে রয়েছে পেপসি। এ সময়ের মধ্যে আমরা অনেক ভালো সময় কাটিয়েছি। আশা করি আগামী ১২ মাসেও সেই সর্ম্পক বহাল থাকবে।’

আগামী ৫ আগস্ট থেকে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে পাকিস্তান। এরপর টি-২০ সিরিজ খেলবে পাকিস্তান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আবার পাকিস্তান ক্রিকেট দলের স্পন্সর পেপসি

আপডেট সময় ০৯:৪৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০